Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভোররাতে শালিমারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই আটটি দোকান

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রবিবার, ছটপুজোর দিন ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)। ভস্মীভূত পরপর ৮টি দোকান। হাওড়ার শালিমারের (Shalimar) ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোররাতে শালিমারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই আটটি দোকান

শেষ আপডেট: 30 October 2022 06:16

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রবিবার, ছটপুজোর দিন ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)। ভস্মীভূত পরপর ৮টি দোকান। হাওড়ার শালিমারের (Shalimar) ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালিমার এলাকায় একটি খাবারের দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়তে থাকে পাশাপাশি থাকা বাকি দোকানগুলোতে। ওই ভোরে এলাকায় কেউ ছিলেন না। আশপাশের বাড়ির লোকজন হঠাৎ প্রচণ্ড ধোঁয়া দেখে এবং আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন দাউদাউ করে জ্বলছে আটটি দোকান।

প্রথমে স্থানীয় বাসিন্দারাই গামলা, বালতি নিয়ে জল ঢেলে নেভাতে থাকেন। কিন্তু তাতে আগুন নেভেনি, ক্রমশ তা আরও ছড়িয়ে পড়তে থাকে। শেষে খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের একটি ইঞ্জিন গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় সেই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আটটি দোকান প্রায় ভস্মীভূত। দোকানগুলির মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডে খাবারের দোকান, মোবাইলের দোকান-সহ আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারছেন না কেউই। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে বি গার্ডেন থানার পুলিশ।

কুয়াশার চাদরে মুড়ল কলকাতা, শীতের ইনিংস শুরু রাজ্যে


```