Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কাল রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার, ফের বৈঠক জেলা প্রশাসনের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে এক দফা বাংলা সফর সেরে গিয়েছিলেন। বুধবার ফের একবার রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চার দফায় জোন ভিত্তিক জেলা ধরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন ত

কাল রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার, ফের বৈঠক জেলা প্রশাসনের সঙ্গে

শেষ আপডেট: 11 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে এক দফা বাংলা সফর সেরে গিয়েছিলেন। বুধবার ফের একবার রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চার দফায় জোন ভিত্তিক জেলা ধরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। উত্তরবঙ্গের জেলাগুলিকে দুটি ডিভিশনে ভাগ করে দুদফায় জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তিনি। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রেসিডেন্সি, বর্ধমান এবং মেদিনীপুর ডিভিশনের জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মুখোমুখি গ্র্যান্ড হোটেলে বৈঠক করবেন সুদীপ জৈন। এর আগের বার রাজ্যে দুদিনের সফরে এসেছিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার। সে বার বিজেপি, বাম, কংগ্রেস রাজ্যের আইনশৃঙ্খলা, ভোটার লিস্ট সংশোধন নিয়ে একাধিক দাবি জানিয়েছিল। ঘটনা হল তারপরেই ডায়মন্ড হারবারে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। তারপর স্বপন দাশগুপ্তর নেতৃত্বে বিজেপি প্র্তিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে। তখনই জানা গিয়েছিল জানুয়ারির মাঝামাঝি ফের বাংলায় আসতে পারেন সুদীপ জৈন। এর মধ্যেই জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে।

```