Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কৃষকদের সম্পর্কে কটূক্তি করা নিষ্ঠুরতার পরিচয়, মন্তব্য বরুণ গান্ধীর

দ্য ওয়াল ব্যুরো : লখিমপুর-খেরির কৃষক বিক্ষোভ ও হিংসার পিছনে খলিস্তানিরা (Khalistanis) আছে বলে দাবি করেছিল বিজেপি। সোমবার বিজেপিরই সাংসদ বরুণ গান্ধী ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন। তাঁর বক্তব্য, ওই মন্তব্য ‘ঘৃণাসূচক ও নিষ্ঠুর’। তাঁর মতে,

কৃষকদের সম্পর্কে কটূক্তি করা নিষ্ঠুরতার পরিচয়, মন্তব্য বরুণ গান্ধীর

শেষ আপডেট: 4 October 2021 13:26

দ্য ওয়াল ব্যুরো : লখিমপুর-খেরির কৃষক বিক্ষোভ ও হিংসার পিছনে খলিস্তানিরা (Khalistanis) আছে বলে দাবি করেছিল বিজেপি। সোমবার বিজেপিরই সাংসদ বরুণ গান্ধী ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন। তাঁর বক্তব্য, ওই মন্তব্য ‘ঘৃণাসূচক ও নিষ্ঠুর’। তাঁর মতে, এখন লখিমপুর খেরির মানুষ শান্ত হয়ে আছেন। কিন্তু ধরনের মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। বরুণের কথায়, “এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। একইসঙ্গে তা দেশের পক্ষে বিপজ্জনকও বটে। আন্দোলনরত কৃষকরা কী বলতে চান আমরা বুঝতে চাইছি না। তার বদলে তাঁদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে।” বিজেপির মুখপাত্র হরিশচন্দ্র শ্রীবাস্তব বলেছিলেন, রবিবারের হিংসার পিছনে আছে খলিস্তানিরা। বরুণ গান্ধী কিন্তু তার সম্পূর্ণ বিপরীত বক্তব্য পেশ করেন। তাঁর মতে, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ‘অপরাধমূলক অবহেলা’-র জন্যই হিংসা ছড়িয়ে পড়েছিল। বরুণের বক্তব্য, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত রাজনীতিকদের অপেক্ষা করা উচিত। কারণ “মাঝে মাঝে রাজনীতির জন্য পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে।” তিনবারের সাংসদ বরুণ বলেন, “একটি সম্প্রদায়ের মানুষ কয়েক প্রজন্ম ধরে দেশের স্বার্থে প্রাণ দিয়ে এসেছেন। আমরা যদি তাঁদের সম্পর্কে ঘৃণাসূচক মন্তব্য করি, তাহলে, ঈশ্বর না করুন, শান্তিপূর্ণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিতে পারে।” পরে তিনি বলেন, “প্রাথমিকভাবে আমি যে খবর পেয়েছি, তাতে মনে হয় কোনও ব্যক্তি বা গোষ্ঠী অপরাধ করেছিল। তাদের গ্রেফতার করা উচিত। আমি নিশ্চিত, তারা গ্রেফতার হবে।” বরুণের মতে, “অপরাধীদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা উচিত। রবিবারের ঘটনার পিছনে কোনও প্রশাসনিক ব্যর্থতা নেই। পুলিশ কৃষকদের ওপরে গুলি চালায়নি।” অভিযোগ, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ি কৃষকদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল। সোমবার উত্তরপ্রদেশ পুলিশ আশ্বাস দেয়, মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। মন্ত্রী অবশ্য দাবি করেছেন, তাঁর ছেলে ঘটনাস্থলে ছিলেন না। তাঁর পাল্টা অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি ও তলোয়ার নিয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করেছিল। তাদের হামলায় গাড়ি উল্টে গেলে চারজন মারা যান। কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, মৃতরা হলেন লাভপ্রীত সিং (২৪), নাচাত্তার সিং (৬০), দলজিৎ সিং (৩২) এবং গুরবিন্দর সিং (২০)। কৃষক মৃত্যুর ঘটনা নিয়ে এদিন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের রাজনীতি। এদিন লখিমপুর-খেরি যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে আটক করা হয়। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেন, প্রিয়ঙ্কাকে ভয় পেয়েছে বিজেপি। তাই তাকে আটকানো হয়েছে। কংগ্রেস একটি টুইট করে বলে, প্রিয়ঙ্কাকে সীতাপুর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। কংগ্রেস কর্মীদের সেখানে জড়ো হতে আহ্বান জানিয়েছে দল। কংগ্রেসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, প্রিয়ঙ্কাকে ঘিরে আছেন পুলিশকর্মীরা। দৃশ্যতই উত্তেজিত প্রিয়ঙ্কা বলছেন, “তোমরা যাদের খুন করেছ, তাদের তুলনায় আমার জীবন মূল্যবান নয়। আমাকে আটকানো হয়েছে কেন? আমার নামে কি ওয়ারেন্ট আছে?” লখিমপুরে ১৪৪ ধারা জারি করে সেখানে রাজনীতিকদের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। ক্রুদ্ধ প্রিয়ঙ্কাকে বলতে শোনা যাচ্ছে, আমায় জোর করে ভ্যানে তোলা মানে কিডন্যাপ করা। আমায় গ্রেফতার করার আগে পরোয়ানা নিয়ে আসুন। এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। প্রিয়ঙ্কাকে ছেড়ে দেওয়ার দাবিতে থানা ঘেরাও করেন কংগ্রেস কর্মীরা। দীপিন্দর সিং  হুডা, আরও পাঁচ কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস।

```