Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'মণ্ডল সভাপতির পদত্যাগ চাই', পার্টি অফিসে তালা মেরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

কয়েকদিন ধরেই বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে পড়ছে। ডুয়ার্সেও এবার দেখা দিল বিজেপির অন্তর্কলহ। মণ্ডল সভাপতির পদত্যাগ চেয়ে কার্যালয়ে তালা মেরে টায়ার জ্বালিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীদের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছে গয়েরকাটায়।  

'মণ্ডল সভাপতির পদত্যাগ চাই', পার্টি অফিসে তালা মেরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

শেষ আপডেট: 1 November 2023 19:35

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কয়েকদিন ধরেই বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে পড়ছে। ডুয়ার্সেও এবার দেখা দিল বিজেপির অন্তর্কলহ। মণ্ডল সভাপতির পদত্যাগ চেয়ে কার্যালয়ে তালা মেরে টায়ার জ্বালিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীদের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছে গয়েরকাটায়।  

বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, মাদারিহাট মণ্ডল- ৪ সভাপতি কৈশিক নন্দী ও জিএস রাহুল ওরাও দলে থেকে শাসকদলকে সুবিধা করে দিচ্ছেন। তাঁদের দাবি, তৃণমূলের হয়ে দালালি করছেন ওই দুজন। তারই প্রতিবাদে দলীয় কার্যালয় তালা মেরে দিয়ে মণ্ডল সভাপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। বিজেপি যুব মোর্চার মাদারিহাট মণ্ডল-৪ সভাপতি বিপ্লব শিকদারের নেতৃত্বে চলে এই বিক্ষোভ। 

তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মণ্ডল সভাপতি পদত্যাগ করছেন ততক্ষণ তাঁরা দলীয় কার্যালয়ের তালা খুলবেন না। আগামীকাল এই আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন।  এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি কৈশিক নন্দী বলেন, সম্পূর্ণটাই তার (বিপ্লব শিকদার) মনের বহিঃপ্রকাশ,   পুরো বিষয়টি তিনি দলকে জানাবেন। 

বিজেপির কর্মী সমর্থকদের এই বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা গোপাল চক্রবর্তী। তিনি বলেন, ''ক্ষমতায় আসার আগেই কী হাল! ক্ষমতায় এলে কী হবে? সবই সাধারণ মানুষ বুঝতে পারছে ও দেখতেও পাচ্ছে। তবে যে মণ্ডল সভাপতি বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তিনি ব্যক্তিগতভাবে ভাল মনের মানুষ বলে জানি।''


```