Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডিএ বাড়ল আরও ৪ শতাংশ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কোভিডের জন্য কয়েক মাসের ডিএ (dearness allowance) দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের (central government employees) মধ্যে ক্ষোভও ছিল ব্যাপক। কিন্তু ২০২২

ডিএ বাড়ল আরও ৪ শতাংশ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর

শেষ আপডেট: 24 March 2023 16:30

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কোভিডের জন্য কয়েক মাসের ডিএ (dearness allowance) দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের (central government employees) মধ্যে ক্ষোভও ছিল ব্যাপক। কিন্তু ২০২২-২৩ অর্থবছরের প্রায় শেষে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু নয়াদিল্লির ঘোষণা বাংলার রাজনীতিকেও আন্দোলিত করতে পারে বলে মত অনেকের। কেন, কী বৃত্তান্ত তা সাম্প্রতিক রাজনীতির মধ্যেই নিহিত রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই ডিএ বৃদ্ধির জন্য কেন্দ্রের তরফে ১২ হাজার ৮১৫ কোটি টাকা খরচ করা হবে। নতুন প্রস্তাব কার্যকর হলে আগের ৩৮ শতাংশের বদলে ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।

পর্যবেক্ষকদের অনেকের মতে, দিল্লির এই ঘোষণা পরোক্ষে চাপ বাড়বে নবান্নের ওপর। এখন বাংলায় যে পরিস্থিতি চলছে, সেই প্রেক্ষাপটে শহিদ মিনারের মঞ্চ কী বলে সেদিকেই তাকিয়েই রাজনৈতিক মহল।

পরীক্ষার দিনেই বাতিল সমস্ত ট্রেন! বর্ধমান কর্ড লাইনে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা


```