Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জরুরি বিভাগ খুললেও পরিষেবা অমিল, অচলাবস্থা জারি এনআরএসে, অপেক্ষায় রোগীরা

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য ভবনের নির্দেশিকা, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও বরফ গলল না। অচলাবস্থা কাটল না নীলরতন সরকার মেডিক্যাল কলেজের। শুক্রবারও যথারীতি ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। সূত্রের খবর, জরুরি বিভাগের গেট খুললেও ভিতরে নেই ডাক্তার-নার্স।

জরুরি বিভাগ খুললেও পরিষেবা অমিল, অচলাবস্থা জারি এনআরএসে, অপেক্ষায় রোগীরা

শেষ আপডেট: 13 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য ভবনের নির্দেশিকা, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও বরফ গলল না। অচলাবস্থা কাটল না নীলরতন সরকার মেডিক্যাল কলেজের। শুক্রবারও যথারীতি ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। সূত্রের খবর, জরুরি বিভাগের গেট খুললেও ভিতরে নেই ডাক্তার-নার্স। পরিষেবা চালু হয়নি আউটডোরেও। এ দিন সকাল থেকে ফের মুমূর্ষু রোগী নিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে রোগীর আত্মীয়দের। প্রসূতি বিভাগের সামনেও অপেক্ষায় রোগীরা। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের উঠোনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রোগীদের বিপদে ফেলে আন্দোলন চালিয়ে গেলে তিনি কোনওভাবেই বরদাস্ত করবেন না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ করবেন। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পরেও জুনিয়র ডাক্তাররা তাঁদের আন্দোলনে অনড়। বরং, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল সৌরভ চট্টোপাধ্যায় এবং প্রিন্সিপাল শৈবাল মুখোপাধ্যায় দু'জনেই সরকারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। শুক্রবারও এনআরএস হাসপাতালের আরও ষোলো জন সিনিয়র ডাক্তার ইস্তফা দিতে পারেন বলে খবর। ইতিমধ্যেই সাগর দত্ত মেডিক্যাল কলেজে ১৮ জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। সিউড়ি জেলা হাসপাতালের ৬৪ চিকিৎসক জানিয়ে দিলেন, ইস্তফা দিতে চান তাঁরা। এমনকী এই মর্মে একটি আবেদনপত্রও তাঁরা পাঠিয়ে দিয়েছেন হাসপাতালের সুপারের কাছে। এনআরএসের মতোই শহরের বাকি হাসপাতালগুলিতেও স্বাস্থ্য পরিষেবা সংকটে। প্রায় ডাক্তার শূন্য অবস্থা কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএম-সহ সমস্ত সরকারি হাসপাতালগুলোতে। ৬০ ঘণ্টা আন্দোলন চালানোর পর বৃহস্পতিবারই প্রথম মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে মুখ খোলেন। এসএসকেএমে পা দিয়ে তিনি ঘোষণা করেন, আউটডোর  ও জরুরি বিভাগের পরিষেবা বন্ধ রেখে যাঁরা কর্মবিরতি করবেন অথবা বাধা দেবেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এমনকি স্বাস্থ্য দফতরের তরফ থেকে হাসপাতাল সুপারদের চিঠি পাঠিয়ে বলা হয়,  সব সরকারি হাসপাতালের বর্হিবিভাগ তথা ওপিডি এবং ইমার্জেন্সি যেন খোলা হয়। রোগীদের পরিষেবা দেওয়া হয়। তার পরেও কর্মবিরতির সিন্ধান্তে অনড় ডাক্তাররা। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-in-the-midst-of-strike-nrs-accept-body-donation-with-the-help-of-junior-doctors/

```