Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোচবিহারের যুবকের রক্তাক্ত দেহ মিলল নদিয়ার আমবাগানে!

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: আমবাগানে মিলল যুবকের রক্তাক্ত দেহ ( Deadbody Recovered At Mango Garden ) ! নদিয়ার ( Nadia ) শান্তিপুর ফুলিয়ার কদমপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম অমিত কুমার রাভা। বছর তিরিশের অমিতের বাড়ি কোচব

কোচবিহারের যুবকের রক্তাক্ত দেহ মিলল নদিয়ার আমবাগানে!

শেষ আপডেট: 2 January 2023 07:39

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: আমবাগানে মিলল যুবকের রক্তাক্ত দেহ ( Deadbody Recovered At Mango Garden ) ! নদিয়ার ( Nadia ) শান্তিপুর ফুলিয়ার কদমপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম অমিত কুমার রাভা। বছর তিরিশের অমিতের বাড়ি কোচবিহারে। কয়েকদিন আগেই শান্তিপুর থানার বেলঘড়িয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালতলা পাড়ার বাসিন্দা সুজন দাসের তাঁত কারখানায় কাজ করতে এসেছিলেন অমিত।

রবিবার রাতে বর্ষবরণ উপলক্ষে কদমপুরের ওই আমবাগানে পিকনিকের আয়োজন করেছিল অমিতের বন্ধুরা। সেখানে গিয়েছিলেন অমিত। রাতে আর বাড়ি ফেরেননি। পরে আমবাগানে ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের বোতল। ঘটনা চাউর হতেই এলাকার চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দারাই খবর দেন শান্তিপুর থানায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই ওই আমবাগানে মদের আসর বসে। তাই তাঁদের অনুমান, মদের আসরেই ওই যুবককে খুন হয়েছে।

ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই স্পষ্ট বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা।

গাড়ির ধাক্কায় দুই পথচারীর মৃত্যু ডেবরায়, গুরুতর জখম আরও পাঁচ


```