
শেষ আপডেট: 28 April 2023 18:46
দ্য ওয়াল ব্যুরো: আজ শুক্রবারই ডিএ মামলার শুনানি হাইকোর্টে ফের পিছিয়ে গেছে হাইকোর্টে। আড়াই মাস পিছিয়ে গিয়ে মহার্ঘ ভাতার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৪ ই জুলাই। এর মধ্যেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান (DA protest), শূন্য পদে অবিলম্বে কর্মী নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সহ মোট ৯ দফা দাবিতে শুক্রবার বিকেল থেকে জলপাইগুড়িতে (Jalpaiguri) বামপন্থী সরকারি কর্মচারী সমিতির যৌথ মঞ্চের সদস্যরা ধর্নায় বসলেন।

শুক্রবার বিকেল থেকে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস মোড়ে মঞ্চে বেঁধে ধর্নায় বসেছেন তাঁরা। শুধুমাত্র মহার্ঘ ভাতার দাবিতেই যে তাঁদের আন্দোলন চলছে তা নয়। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, জাতীয় শিক্ষানীতি বাতিল, সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করেছেন তাঁরা।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন যৌথ মঞ্চের আহ্বায়ক মনোজিৎ দাস, শিক্ষক নেতা বিপ্লব ঝাঁ, মৌসুমী বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই ধর্মঘট শনিবার সকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন যৌথ মঞ্চের সদস্যরা।

সাংগঠনিক দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি ধর্না মঞ্চে আবৃত্তি, নাটক, চিত্রাঙ্কনের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ শুরু করেছেন তাঁরা। তা দেখতে রীতিমতো ভিড় জমে গেছে বলে সূত্রের খবর।

যৌথ মঞ্চ তথা আন্দোলনের আহ্বায়ক মনোজিৎ জানিয়েছেন, যাঁরা এই আন্দোলনকে শুধুমাত্র মহার্ঘভাতার দাবিতে আন্দোলন বলে প্রচার করছেন তা একেবারেই ঠিক নয়। তবে মূল্যবৃদ্ধির বাজারে গিয়ে অত্যন্ত প্রয়োজনীয়, এটা সরকারি কর্মচারীদের হকের দাবি, জানিয়েছেন তিনি। তবে বকেয়া মহার্ঘভতার পাশাপাশি আর ৮ দফা দাবি রয়েছে তাঁদের, জানিয়েছেন মনোজিৎবাবু।
ডিএ মামলার শুনানি পিছোল আড়াই মাস, ধর্মতলায় আন্দোলন আর কতদিন?