Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ডিএ আন্দোলন: কড়া ব্যবস্থা নেওয়া উচিত সরকারের, মত মমতার মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বকেয়া মহার্ঘভাতা তথা ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন (DA movement)। তিন শতাংশ মহার্ঘভাতা ঘোষণাকে তাঁরা বলেছেন ভিক্ষা। এ হেন পরিস্থিতি আন্দোলনরত সরকারী কর্মচারীদের বিরুদ্ধে সরকারের কড়া ব্যবস্থা নেওয়

ডিএ আন্দোলন: কড়া ব্যবস্থা নেওয়া উচিত সরকারের, মত মমতার মন্ত্রীর

শেষ আপডেট: 17 February 2023 17:29

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বকেয়া মহার্ঘভাতা তথা ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন (DA movement)। তিন শতাংশ মহার্ঘভাতা ঘোষণাকে তাঁরা বলেছেন ভিক্ষা। এ হেন পরিস্থিতি আন্দোলনরত সরকারী কর্মচারীদের বিরুদ্ধে সরকারের কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।

শুক্রবার জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমার ব্যক্তিগত মত, এদের, বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত!"

উদয়ন আরও বলেন, "এরা পশ্চিমবাংলার কর্ম সংস্কৃতি নষ্ট করছে। ৩৪ বছর ধরে টেবিলে টিফিন বক্স রেখে, চেয়ারে কাঁধের ঝোলা রেখে দিয়ে বিপ্লব করতে বাবুরা বেরিয়ে গিয়েছেন। কাজ করেননি। মানুষ দিনের পর দিন ঘুরে বেরিয়েছে।"

পাল্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এই চৌত্রিশ বছরে ওঁর বাবা বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, উনি নেতা ছিলেন। এখন কালীঘাটে নম্বর বাড়াতে গিয়ে নিজের বাবাকেই অপমান করছেন।"

আন্দোলন নিয়ে উদয়নের বক্তব্য, 'কিছু মানুষ বিক্ষোভ দেখাতেই পারেন। তাতে রাতারাতি সরকার উজাড় করে দিয়ে দেবে আর কিছু লোক না খেয়ে থাকবে এটা হয় না। সরকারি কর্মচারীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে কিনা, কর্মবিরতি করতে পারে কিনা এটাও দেখার বিষয় আছে। আর যেদিন তারা আন্দোলন করবে ওই দিন মাইনে নেব না,সার্ভিস ব্রেক হবে এটা বলার সাহস আছে তো?'

ডিএর দাবিতে শহিদ মিনারের অনশন মঞ্চে ফের একজন অসুস্থ, ভর্তি করা হল এসএসকেএমে


```