Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

D Bapi Biriyani: হায়দরাবাদ থেকে গ্রেফতার শ্যুটার! সুপারি দিয়ে ছিল সুজিত

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদ থেকে গ্রেফতার ডি বাপির কাণ্ডের (D Bapi Biriyani) শ্যুটার! ওই ঘটনায় জড়িত আরও তিনজনকে একই জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই শ্যুটারের (Shooter) নাম সোনু রাজভর। সে কাকিনাড়ার বাসিন্দা। শুক্রবার তাকে ট্রানজিট রি

D Bapi Biriyani: হায়দরাবাদ থেকে গ্রেফতার শ্যুটার! সুপারি দিয়ে ছিল সুজিত

শেষ আপডেট: 27 May 2022 12:12

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদ থেকে গ্রেফতার ডি বাপির কাণ্ডের (D Bapi Biriyani) শ্যুটার! ওই ঘটনায় জড়িত আরও তিনজনকে একই জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই শ্যুটারের (Shooter) নাম সোনু রাজভর। সে কাকিনাড়ার বাসিন্দা। শুক্রবার তাকে ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে নিয়ে আসা হয়।

কয়েকদিন আগেই ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির দোকান ডি বাপিতে শ্যুট আউটের ঘটনা ঘটে। ওই ঘটনার মাস্টার মাইন্ড সুজিত রায়কে দমদম সেন্ট্রাল জেল থেকে গ্রেফতার করা হয়। সে মণীশ শুক্ল খুনের মামলাতেও অভিযুক্ত। সেখানে বন্দি ছিল সুজিত। জেল থেকেই বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে খুন করার ছক কোষে ছিল সে। তাই কাকিনাড়ার বাসিন্দা সোনুকে খুনের সুপারি দেয় সুজিত। গত ১৬ মে সোনু দুই সঙ্গীকে নিয়ে ওই বিরিয়ানির দোকানের সামনে গিয়ে এলোপাথারি গুলি চালায়। তারপরে হায়দারবাদে পালিয়ে যায়।

Saltlake: সল্টলেকে মা-মেয়ের দেহ উদ্ধার, সৎকারের জন্য রেখে গেছেন নগদ ২০ হাজার

সুজিতকে জিজ্ঞাসাবাদ করার পরেই সোনুর কথা জানতে পারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরা। সোনুকে গ্রেফতার করতে হায়দরাবাদে যায় তদন্তকারীদের একটি দল। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে ধরা পড়েছে সোনু ও তার তিন সঙ্গী।


```