Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

বাংলায় বিধিনিষেধ নিয়ে আজই সিদ্ধান্ত? জরুরি সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব

দ্য ওয়াল ব্যুরো: দিন দিন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আবারও কড়াকড়ির পথে হাঁটতে পারে নবান্ন। রাজ্য সরকারের তরফে সেই ঘোষণা করা হতে পারে রবিবারই। এদিন দুপুরে জরুরি সাংবাদিক বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তাতেই মনে করা হচ্ছে বড়

বাংলায় বিধিনিষেধ নিয়ে আজই সিদ্ধান্ত? জরুরি সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব

শেষ আপডেট: 2 January 2022 06:38

দ্য ওয়াল ব্যুরো: দিন দিন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আবারও কড়াকড়ির পথে হাঁটতে পারে নবান্ন। রাজ্য সরকারের তরফে সেই ঘোষণা করা হতে পারে রবিবারই। এদিন দুপুরে জরুরি সাংবাদিক বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তাতেই মনে করা হচ্ছে বড় কোনও ঘোষণা হতে পারে আজ। করোনা পরিস্থিতি বিবেচনা করে দুয়ারে সরকার কর্মসূচী বাতিল করে দেওয়া হয়েছে শনিবারই। আজ থেকে তা চালু হওয়ার কথা ছিল। এছাড়া নেতাজি ইন্ডোরে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, আবারও বাংলায় বেশ কিছু বিধিনিষেধ জারি করা হতে পারে। লোকাল ট্রেনও আবার বন্ধ করে দেওয়া হতে পারে। সেই সঙ্গে বন্ধ হতে পারে জিম, বার, রেস্তোরাঁ ও শপিং মলের মতো জায়গা। রবিবার বিকেল ৩টে নাগাদ সাংবাদিক বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। জুম কলে সেই বৈঠক হবে। রবিবার এমন জরুরি বৈঠক ডাকার ফলে অনেকেই মনে করছেন আজই নবান্ন কোভিড বিধি নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবে, সেকথাই সাংবাদিকদের জানানো হতে পারে আজ। গত কয়েকদিনে চড় চড় করে বেড়েছে বাংলার কোভিড সংক্রমণের গ্রাফ। গত সোমবার বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মঙ্গলবার সেটা বেড়ে হয় ৭৫২। বুধবার তা আরও বাড়ে। সংখ্যা দাঁড়ায় ১,০৮৯। বৃহস্পতিতে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২,১২৮। আর বছরের শেষ দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা গেছে ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩,৪৫১ জন।

```