Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নরবলির শিকার হতে চলেছিলেন মহিলা! প্রতিবেশীদের তৎপরতায় ধরা পড়ল অপরাধীরা

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: অসমের উদালগুড়িতে সম্প্রতি নরবলির অভিযোগ মিলেছে। এই নিয়ে তোলপাড় গোটা দেশ। কিন্তু তার পরেই জানা গেল, ঠিক এমনই একটি ঘটনা ঘটতে পারত এই বাংলাতেও! সূত্রের খবর, শনিবার বিপদতারিনী পুজোর দিন আলিপুরদুয়ারেই নাকি পরিকল্পনা

নরবলির শিকার হতে চলেছিলেন মহিলা! প্রতিবেশীদের তৎপরতায় ধরা পড়ল অপরাধীরা

শেষ আপডেট: 7 July 2019 20:14

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: অসমের উদালগুড়িতে সম্প্রতি নরবলির অভিযোগ মিলেছে। এই নিয়ে তোলপাড় গোটা দেশ। কিন্তু তার পরেই জানা গেল, ঠিক এমনই একটি ঘটনা ঘটতে পারত এই বাংলাতেও! সূত্রের খবর, শনিবার বিপদতারিনী পুজোর দিন আলিপুরদুয়ারেই নাকি পরিকল্পনা ছিল নরবলি দেওয়ার। কিন্তু এমন মর্মান্তিক ও নিকৃষ্ট চক্রান্ত রুখে দেওয়া গেছে গ্রামবাসীদেরই প্রচেষ্টায়। তাঁদের উদ্যোগে গ্রেফতারও হয়েছে অভিযুক্ত তিন দুষ্কৃতী। তাদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় সূত্রের খবর, আলিপুরদুয়ারের দু'নম্বর ব্লকের দক্ষিণ পারোকাটা গ্রামের বাড়ুইপাড়ায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যেয় বাড়ুইপাড়ার শীলা নন্দীকে বাড়ি থেকে নিয়ে যেতে আসে কয়েক জন। বলা হয়, শীলাকে বাইরে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হবে। স্থানীয় এক মহিলা মঞ্জু দাস ও তার স্বামী অনিল দাসের সহযোগিতায় ওই লোকজন একটি গাড়ি করে শীলাকে নিতে আসে। বাড়িতে শীলার বাবা ছিলেন, তাঁকে টাকা-পয়সার লোভ দেখানো হয় বলেও অভিযোগ। নানা রকমের দরদাম চলতে থাকে। এমন সময়ে গ্রামের মানুষেরা খারাপ কিছুর আঁচ পেয়ে ওই লোকগুলিকে ঘিরে ফেলে বলে খবর। পরে পুলিশে খবর দিলে ভাটিবাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বাকিরা পালিয়ে গেছে। ধৃত তিন জনকে জেরা করে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, বলি দেওয়ার কারণেই ৪৫ বছরের ওই মহিলাকে বাছাই করেছিল দুষ্কৃতীরা। পুলিশ জেনেছে, তারা বলি দেওয়ার জন্য ছ'ফুট লম্বা অবিবাহিত মহিলা খুঁজছিল অনেক দিন ধরে। ভাটিবাড়ি থানার পুলিশ প্রদীপ মণ্ডল বলেন, “বলি দেওয়ার কারনেই শীলাকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। তবে কোন মন্দিরে কখন এই নরবলির পরিকল্পনা ছিল, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।” পুলিশ সুত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তিন জনের নাম ঝুটন সরকার, সুশান্ত অধিকারি ও সুভাষ বর্মন। এদের মধ্যে ঝুটনের বাড়ি কোচবিহারের ডাউয়াগুড়িতে। সুশান্তর বাড়ি কোচবিহারের বক্সিরহাট থানার নাগুরহাট গ্রামে। সুভাষ কামাখ্যাগুড়ির বাসিন্দা। এই তিন জনকেই এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শীলারা ৬ বোন। ৫ বোনের আগেই বিয়ে হয়ে গেছে। অবিবাহিত শীলা ছ'ফুট লম্বা। তাঁর একটি পা সামান্য বিকল। এক চোখ খারাপ। বয়সও খুব কম নয়। এই রকম এক জন মহিলাকেকে বাইরে কাজে নিয়ে যাওয়ার জন্য এত চেষ্টা কেন, সেটা ভেবেই গ্রামবাসীদের সন্দেহ হয়। সন্দেহ হতেই তাঁরা দুষ্কৃতীদের ঘিরে ধরে পুলিশে খবর দেন। আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজিৎ সরকার বলেন, “এই প্রথম নয়। এর আগেও এই তরুণীকে কাজের লোভ দেখিয়ে বাইরে পাচার করার চেষ্টা করা হয়েছিল। অভিযুক্তদের সকলকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।”

আরও পড়ুন...

https://www.four.suk.1wp.in/attempt-to-beheaded-in-the-name-of-worship-in-assam/

```