Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সিপিএম জিতল চন্দননগরে, ৩২ বছর পর ওয়ার্ড দখল! গণনা চলছে ঝালদা, পানিহাটিতে

দ্য ওয়াল ব্যুরো: চন্দননগর কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয় পেল সিপিএম (CPM)। এই ওয়ার্ডে সিপিএমের প্রার্থী ছিলেন অশোক গঙ্গোপাধ্যায়। বুধবার সকাল থেকেই উপনির্বাচনের গণনা শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রে। সকাল সকাল চন্দননগরের (Chand

সিপিএম জিতল চন্দননগরে, ৩২ বছর পর ওয়ার্ড দখল! গণনা চলছে ঝালদা, পানিহাটিতে

শেষ আপডেট: 29 June 2022 03:51

দ্য ওয়াল ব্যুরো: চন্দননগর কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয় পেল সিপিএম (CPM)। এই ওয়ার্ডে সিপিএমের প্রার্থী ছিলেন অশোক গঙ্গোপাধ্যায়।

বুধবার সকাল থেকেই উপনির্বাচনের গণনা শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রে। সকাল সকাল চন্দননগরের (Chandannagar) ১৭ নম্বর ওয়ার্ডের গণনা শেষে দেখা গেল বাম প্রার্থীর মুখে চওড়া হাসি। ওই ওয়ার্ডে ১৩০ ভোটে জিতেছেন অশোক। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন সুদীপ কুমার নাথ। চন্দননগরের এই ওয়ার্ডে ১৯৯০ সালের পর থেকে সিপিএম কখনও জেতেনি। ৩২ বছর পর এল জয়।

চন্দননগরের মতো ঝালদা, পানিহাটিতেও ভোট গণনা চলছে। সেখানকার নির্বাচিত কাউন্সিলরদের গুলি করে খুন করা হয়েছিল প্রকাশ্যেই। নতুন কাউন্সিলর নির্বাচনের ভোট হয়েছে কিছুদিন আগে।

চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে কয়েকমাস আগে ভোট হয়নি। সেখানে প্রার্থী মারা গিয়েছিলেন। তাই উপনির্বাচন হয়েছিল রবিবার। আজ তার গণনা। তাতেই দেখা গেল সবাইকে অবাক করে দিয়ে জয় পেয়েছে সিপিএম।

গত নির্বাচনে চন্দননগরে সিপিএম একটি ওয়ার্ডে জয় পেয়েছিল। তরুণ নেতা অভিজিৎ সেন (হাঁদা) জিতেছিলেন। এবার চন্দননগর কর্পোরেশনে বিরোধী হিসেবে আরও একটি ওয়ার্ড পেল সিপিএম।


```