Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কোভিড টেস্ট করানো হল এনামুলের, রিপোর্ট নেগেটিভ এলেই গ্রেফতার করতে পারে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ কোভিড টেস্ট করানো হল গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল হকের। আজ, সোমবার দুপুরে বেলেঘাটা আইডিতে টেস্ট করানো হয়েছে তাঁর। রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত নজরদারিতে থাকবেন তিনি। তবে সূত্রের খবর, কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেই

কোভিড টেস্ট করানো হল এনামুলের, রিপোর্ট নেগেটিভ এলেই গ্রেফতার করতে পারে সিবিআই

শেষ আপডেট: 9 November 2020 11:49

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ কোভিড টেস্ট করানো হল গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল হকের। আজ, সোমবার দুপুরে বেলেঘাটা আইডিতে টেস্ট করানো হয়েছে তাঁর। রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত নজরদারিতে থাকবেন তিনি। তবে সূত্রের খবর, কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেই এনামুলকে গ্রেফতার করে হেফাজতে নিতে পারে সিবিআই। গরু পাচার কাণ্ডে দিল্লিতে এনামুল হককে গ্রেফতার করা হয়েছিল। বাংলায় আনার কথা থাকলেও তাঁকে আনা হয়নি। দিল্লির বিশেষ সিবিআই আদালত আজ ৯ নভেম্বর সোমবার বেলা ১২টা পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তবে তার পাশাপাশি এনামুলকে নির্দেশ দেওয়া হয় যে এই সময়ের মধ্যে তাঁকে কলকাতার সিবিআই দফতরে আত্মসমর্পণ করতে হবে। এর পরে আজ বেলা পৌনে এগারোটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে আসেন এনামুল। তবে নিজাম প্যালেসে ঢোকার আগে একপ্রস্থ বাহানা করেন তিনি। বিল্ডিংয়ের নীচে গাড়িতে বসেই সিবিআই অফিসারদের কাছে ফোনে তিনি দাবি করেন, তাঁর করোনা হয়েছে। তাই তিনি সিবিআই দফতরের ভিতরে যেতে পারবেন না। এনামুলের দাবি শুনে তাঁর কোভিড রিপোর্ট দেখতে চান সিবিআই কর্তারা। কিন্তু তখন রিপোর্ট দেখাতে পারেননি এনামুল। বেশিক্ষণ এসব টালবাহানা, জারিজুরি খাটেনি। শেষ পর্যন্ত নিজাম প্যালেসে ঢুকতেই হয় তাঁকে। একপ্রকার বাধ্য হয়ে সিবিআই দফতরে যান তিনি। জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে আজ তাঁকে জেরা করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিনভর গরু পাচারের তদন্তে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। বিএসএফ কর্তা সতীশ কুমারের সূত্র ধরেই এনামুলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সতীশ কুমারের সল্টলেকের বাড়ি এবং মানিকতলার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। এরপর শুক্রবার দিল্লিতে গ্রেফতার করা হয় এনামুল হককে। শুক্রবার গ্রেফতারের পর শনিবার এনামুলকে কলকাতায় এনে তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল সিবিআইয়ের। কিন্তু ট্রানজিট রিমান্ডের জন্য এনামুলকে আদালতে তোলার পর সিবিআইয়ের সব পরিকল্পনা ভেস্তে যায়। এনামুলের আইনজীবীরা তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন। এর পর এনামুলকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেয় দিল্লির বিশেষ সিবিআই আদালত।

```