Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাজ্যে একদিনে সংক্রমিত প্রায় হাজার! শীর্ষে সেই দুই জেলা, উৎসবেই বাড়ছে বিপদ

দ্য ওয়াল ব্যুরো: বহু বিধিনিষেধ-সহযোগে দুর্গোৎসব পালন করেছিল এ রাজ্য। কিন্তু বিধির ফাঁস যে যথেষ্ট জোরদার ছিল না, তা কোভিড-গ্রাফেই (covid) স্পষ্ট হচ্ছে ক্রমশ। প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কোভিডের দ্বিতীয় ঢেউ কি তাহলে

রাজ্যে একদিনে সংক্রমিত প্রায় হাজার! শীর্ষে সেই দুই জেলা, উৎসবেই বাড়ছে বিপদ

শেষ আপডেট: 24 October 2021 16:55

দ্য ওয়াল ব্যুরো: বহু বিধিনিষেধ-সহযোগে দুর্গোৎসব পালন করেছিল এ রাজ্য। কিন্তু বিধির ফাঁস যে যথেষ্ট জোরদার ছিল না, তা কোভিড-গ্রাফেই (covid) স্পষ্ট হচ্ছে ক্রমশ। প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কোভিডের দ্বিতীয় ঢেউ কি তাহলে এসেই গেল, ভাবনাচিন্তা করতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৮৯ জন, যা আগের দিনের তুলনায় বেশি। একদিনে করোনায় মারা গেছেন রাজ্যের ১০ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। ইউজিসি নেট ২০২১: পরীক্ষাপদ্ধতি, নেগেটিভ মার্কিং নিয়ে নতুন নিয়ম জেনে নিন রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমেই রয়েছে কলকাতার নাম। তার পরে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই দুই জেলাই কোভিড পর্বের গোড়া থেকে উদ্বেগের শীর্ষে থেকেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ২৭৩ জন কলকাতার বাসিন্দা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা একদিনে আক্রান্ত সেখানকার ১৪৬ জন। দু'জেলাতেই আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দৈনিক সংক্রমণে তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৮৯ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস। এর পরে আছে হাওড়া, সেখানে একদিনে সংক্রমিত ৮৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ৩২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮৬ হাজার ৪৪৫। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১০ জন। দৈনিক মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে রয়েছে কলকাতা, তার পরে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৫৫ জন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```