
শেষ আপডেট: 30 September 2022 05:17
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডের (Coal scam) তদন্তে এবার রাজ্যের আইনমন্ত্রী (law minister) মলয় ঘটকের (Moloy Ghatak) বাড়ি তিনটি লকারের (Locker) চাবি (keys) ফিরিয়ে দেওয়ার (return) জন্য সিবিআইকে (CBI) নির্দেশ দিল আদালত (court)।
গত ৭ সেপ্টেম্বর বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতা ও আসানসোল মিলিয়ে মোট ৬টি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশির সময় বাড়িতে যদিও ছিলেন না মন্ত্রী মলয় ঘটক। তাঁর বাড়ি থেকেও বিশেষ কিছুই পাওয়া যায়নি। কিন্তু তাঁর বাড়ি থেকে তিনটি লকারের চাবি ও তিনটি মোবাইল ফোন নিয়ে গিয়েছিলেন সিবিআই অফিসাররা।
সেই ঘটনার সাতদিন পর আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে একটি রিপোর্ট জমা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে রাজ্যের আইন মন্ত্রীর বাড়ি থেকে কী কী পাওয়া গেছে তা জানানো হয় সংস্থার তরফে। তাতেই মলয় ঘটকের বাড়ি তিনটি লকারের চাবি ও মোবাইল ফোনগুলির উল্লেখ ছিল।
লকারের চাবিগুলি ফিরিয়ে দেওয়ার জন্য মন্ত্রী মলয় ঘটকের আইনজীবীর তরফে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করা হয়েছিল আগেই। সেই আবেদনের জবাবে আজ শুক্রবার বিচারপতি রাজেশ চক্রবর্তী ছবিগুলো ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। চাবি ফেরত দেওয়ার বিষয়ে সিবিআই এর তরফ থেকেও কোনও রকম আপত্তি জানানো হয়নি বলে জানা গেছে।
মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি, এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী