Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

২৬ দিন ধরে নিখোঁজ ছিলেন তরুণ-তরুণী, তিস্তায় ভেসে উঠল পচাগলা দেহ!

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিন ধরে নিখোঁজ ছিলেন রাজগঞ্জের দুই তরুণ-তরুণী। রবিবার সকালে তাঁদের দেহ উদ্ধার হল তিস্তা ক্যানেল থেকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজগঞ্জ ব্লকের মিলনপল্লী পুলিশ ফাঁড়ির চেউলিবাড়ি এলাকায়। উদ্ধার হওয়া ওই তরুণ-তর

২৬ দিন ধরে নিখোঁজ ছিলেন তরুণ-তরুণী, তিস্তায় ভেসে উঠল পচাগলা দেহ!

শেষ আপডেট: 21 April 2019 16:28

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিন ধরে নিখোঁজ ছিলেন রাজগঞ্জের দুই তরুণ-তরুণী। রবিবার সকালে তাঁদের দেহ উদ্ধার হল তিস্তা ক্যানেল থেকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজগঞ্জ ব্লকের মিলনপল্লী পুলিশ ফাঁড়ির চেউলিবাড়ি এলাকায়। উদ্ধার হওয়া ওই তরুণ-তরুণীর দেহ একসঙ্গে একটি ওড়না দিয়ে বাঁধা ছিল। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে বিশ্বজিৎ সরকার নামে শিলিগুড়ির এক বাসিন্দার নজরে আসে দেহ দু'টি। তিনিই প্রথম তিস্তা ক্যানেলের জলে দেহ দু'টি একসঙ্গে ভেসে থাকতে দেখেন। প্রথমে বুঝতে না পারলেও, সামনে যেতেই বুঝতে পারেন, একসঙ্গে বাঁধা দু'টি দেহ ভেসে রয়েছে জলের উপরে। বিশ্বজিৎ বাবুর কাছ থেকে খবর পেয়ে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ এসে অনেক ক্ষণ চেষ্টার পরে ক্যানেলের জল থেকে তরুণ-তরুণীর পচা-গলা দেহ দু'টি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়া কীর্তনীয়া ও তপন সরকার নামে ওই দুই তরুণ-তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। খুন করে তাঁদের ক্যানেলের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ করছেন গ্রামবাসীরা। কিন্তু কারা কী উদ্দেশে এই কাণ্ড ঘটাল, তা নিয়ে এখনও অন্ধকারে সকলে। মিলনপল্লী ফাঁড়ির পুলিশ জানায়, ২৬ দিন আগে প্রিয়া কীর্তনীয়া ও তপন সরকার নামে এই এলাকার দুই তরুণ-তরুণী নিখোঁজ হয়েছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, রবিবার উদ্ধার হওয়া দেহ দু'টি তাঁদেরই। তবে পরিবারের কেউ শনাক্ত করার পরেই তা নিশ্চিত কি না জানা যাবে। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তাঁদের মৃত্যুর সঠিক কারণও জানা যাবে।

```