
শেষ আপডেট: 30 November 2022 08:16
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ভালবেসে বিয়ে করেছিলেন (love marriage) যুগল। কিন্তু স্ত্রীর উপর তাঁর বাড়ির লোকের অত্যাচার ক্রমশ বেড়েই চলছিল। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরেও মুক্তি মেলেনি, উল্টে অশান্তির মাত্রা আরও বেড়েছিল। আর সহ্য করতে পারছিলেন না দম্পতি। শেষমেশ মুক্তি পেতে একসঙ্গে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী (couple commits suicide)।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) কাঁকসার বাবনাবেড়া রুইদাস পাড়া এলাকায়। সূত্রের খবর, ২৪ বছর বয়সি আকাশ আকুড়ের সঙ্গে পম্পা রুইদাসের প্রেমের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে বিয়ে করেন যুগলে। কিন্তু যুবকের বাড়ির কেউই এই সম্পর্ক মেনে নেননি। বিয়ের পর থেকেই বাড়িতে অশান্তি লেগেই থাকত বলে জানা গেছে। অভিযোগ, পম্পার উপর অত্যাচার চালাতেন আকাশের বাবা-মা।
একই পাড়াতে বিয়ে হওয়া সত্ত্বেও বাপের বাড়িয়ে লোকের সঙ্গে বৌমাকে যোগাযোগ রাখতে দিতেন না আকাশের বাড়ির লোক, এমনটাই জানা যাচ্ছে। সম্প্রতি জানা যায়, পম্পা ৩ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তারপরেও তার উপর অত্যাচারের মাত্রা কমার বদলে বেড়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। স্ত্রীর উপর অত্যাচার আর মেনে নিতে পারছিলেন না আকাশ। তার জেরেই দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশ ও প্রতিবেশীদের।
বুধবার সকালে আকাশের বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। কাঁকসা থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
তিন পুরুষের সঙ্গে উদ্দাম যৌনতা, সমকামিতার কথা ফাঁস করতেই প্রৌঢ়কে গলা টিপে খুন