Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ক্যানিংয়ে দম্পতিকে কোপাল প্রতিবেশী! হুকিংয়ের প্রতিবাদ করেছিলেন তাঁরা

দ্য ওয়াল ব্যুরোঃ এলাকায় বিদ্যুৎ হুকিং করার প্রতিবাদ করেছিলেন। এই ঘটনার জেরে আক্রান্ত হলেন ক্যানিংয়ের এক দম্পতি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া গ্রামে। পেশায় লরি চালক সিরাজুল গায়েন

ক্যানিংয়ে দম্পতিকে কোপাল প্রতিবেশী! হুকিংয়ের প্রতিবাদ করেছিলেন তাঁরা

শেষ আপডেট: 3 December 2021 07:39

দ্য ওয়াল ব্যুরোঃ এলাকায় বিদ্যুৎ হুকিং করার প্রতিবাদ করেছিলেন। এই ঘটনার জেরে আক্রান্ত হলেন ক্যানিংয়ের এক দম্পতি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া গ্রামে। পেশায় লরি চালক সিরাজুল গায়েন বাড়িতে ছিলেন না। সেইসময় তাঁর স্ত্রী আজমীরা গায়েন বাড়িতে কাজ করছিলেন। সকালে তাঁদের বছর আড়াইয়ের সন্তান আরিয়ান খেলা করছিল। আচমকা প্রতিবেশী ইলিয়াস গায়েনের হুকিং করা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। স্থানীয় প্রতিবেশীরা দেখতে পেয়ে তড়িঘড়ি ছোট্ট শিশুকে বিদ্যুতের কবল থেকে মুক্ত করে। তাঁদের তৎপরতায় বড়সড় দু্র্ঘটনার হাত থেকে রক্ষা পায় শিশুটি। সেই সময়ের মতো সমস্ত কিছু মিটে গেলেও গোল বাধে রাতের দিকে। কলকাতা থেকে কাজ সেরে গ্রামে বাড়িতে ফিরে আসেন সিরাজুল। এরপরই গোটা ঘটনার কথা জানতে পেরে হুকিং বন্ধ করার কথা বলেন। কারণ যে কোনও মুহূর্তে আরও বড় ধরণের বিপদ ঘটতে পারে। অভিযোগ, হুকিংয়ের প্রতিবাদ করতেই আচমকা ইলিয়াস গায়েন, মিন্টু গায়েন, আমিরণ গায়েনরা লাঠি ও কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি মারধর করার পর কুড়ুল দিয়ে কোপানো হয় সিরাজুলকে। স্বামীকে মারধরের হাত থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী আজমীরা। তাঁকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় সেই দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই দম্পতি। প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই দম্পতি।

```