জ্বরে আক্রান্ত শিশুর শরীরে মিলল করোনা, চিন্তা বাড়ছে জলপাইগুড়িতে
দ্য ওয়াল ব্যুরো: জ্বরে কাবু উত্তরবঙ্গ। জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে শিশুদের। জ্বরের কারণ ধরতে না পারায় আশঙ্কা বাড়ছে। তবে এবার জলপাইগুড়ির এক জ্বরে আক্রান্ত শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস (Corona Virus)।
বাংলায় কি তবে আছড়ে পড়ল করোনার তৃতী
শেষ আপডেট: 20 September 2021 07:05
দ্য ওয়াল ব্যুরো: জ্বরে কাবু উত্তরবঙ্গ। জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে শিশুদের। জ্বরের কারণ ধরতে না পারায় আশঙ্কা বাড়ছে। তবে এবার জলপাইগুড়ির এক জ্বরে আক্রান্ত শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস (Corona Virus)।
বাংলায় কি তবে আছড়ে পড়ল করোনার তৃতীয় ঢেউ? জলপাইগুড়ির ঘটনা সেই প্রশ্নকেই উস্কে দিল। হাসপাতাল সূত্রে খবর, জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল বছর আটেকের শিশুটি। তারপর পরীক্ষা করতেই তার শরীরে করোনা ধরা পড়ে।
শিশুর সঙ্গে তার মায়ের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাই মা ও শিশু উভয়কেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের রাত্রি নিবাস বিশেষ বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। তবে মায়ের থেকেই শিশুর শরীরে ভাইরাস সংক্রমিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
বৃষ্টিতে ট্রেন পরিষেবা বিপর্যস্ত, জল থৈ থৈ কারশেড
শিশুদের ভাইরাল জ্বর শুরুর গোড়ার দিকে অর্থাৎ দিন আটেক আগেই এক শিশুর দেহে করোনা সংক্রমণের খবর দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। ফের নতুন করে আরও এক শিশুর দেহে করোনা সংক্রমণের খবর পাওয়ায় গত আট দিনে এই সংখ্যা বেড়ে দাঁড়াল দুইয়ে।
পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছে স্বাস্থ্য দফতর। শিশুদের হঠাৎ জ্বরের আতঙ্কের মধ্যেই ফের যদি করোনার তৃতীয় ঢেউ এসে হাজির হয়, কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে সে নিয়েই চিন্তাভাবনা চলছে স্বাস্থ্যমন্ত্রকে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'