Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের করোনা রোগীর মৃত্যু বর্ধমান মেডিক্যালে, বাড়ছে উদ্বেগ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু (corona death) হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College Hospital)। এই নিয়ে পরপর ৪ দিনে ৪ জন করোনা আক্রান্তের (increasing) মৃত্যু হওয়ায় বাড়ছে উদ্বেগ।

ফের করোনা রোগীর মৃত্যু বর্ধমান মেডিক্যালে, বাড়ছে উদ্বেগ

শেষ আপডেট: 2 August 2023 13:45

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু (corona death) হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College Hospital)। এই নিয়ে পরপর ৪ দিনে ৪ জন করোনা আক্রান্তের (increasing) মৃত্যু হওয়ায় বাড়ছে উদ্বেগ।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরভূমের পাড়ুই থানা এলাকার বাসিন্দা দিবেন্দু পাইন (৬৫) গত কয়েকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। পয়লা অগস্ট ভোরের দিকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেইদিনই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁকে কোভিড ওয়ার্ডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জেনারেল মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানেই বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তুভ নায়েক অবশ্য বলেন, “কোভিডে মারা (corona death) যাননি ওই রোগী। কিডনিজনিত সমস্যা ছিল। সেই কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে তিনি কোভিডে আক্রান্ত ছিল।” বর্ধমান মেডিক্যালে ভর্তি হওয়ার পরই কেন কোভিডে আক্রান্ত হচ্ছেন? এর জবাব তিনি এড়িয়ে যান।

গত তিনদিনে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা তিনজন কোভিড পজিটিভ রোগী মারা যান। তাঁদের মৃত্যুর শংসাপত্রেও কারণ হিসেবে কোভিড লেখা হয়।

আরও পড়ুন: কোভিডে ফের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন


```