Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

যত কান্ড আরজি করে, হাসপাতালের ওয়ার্ড থেকে পলাতক দমদম জেলের আসামী

দ্য ওয়াল ব্যুরো :  সোমবার রাতে আরজিকর হাসপাতালের ওয়ার্ড থেকে পালিয়ে গেল ধর্ষণের আসামি। সেই নিয়ে রাতভর তোলপাড় হল হাসপাতাল চত্বরে। বিরাট পুলিশ ফোর্স এসে ঘিরে ফেলল হাসপাতাল। তারপর শুরু হল তল্লাশি। দীর্ঘ চার ঘণ্টা ধরে পুলিশকে রীতিমতো নাকানি চোব

যত কান্ড আরজি করে, হাসপাতালের ওয়ার্ড থেকে পলাতক দমদম জেলের আসামী

শেষ আপডেট: 20 August 2019 05:51

দ্য ওয়াল ব্যুরো :  সোমবার রাতে আরজিকর হাসপাতালের ওয়ার্ড থেকে পালিয়ে গেল ধর্ষণের আসামি। সেই নিয়ে রাতভর তোলপাড় হল হাসপাতাল চত্বরে। বিরাট পুলিশ ফোর্স এসে ঘিরে ফেলল হাসপাতাল। তারপর শুরু হল তল্লাশি। দীর্ঘ চার ঘণ্টা ধরে পুলিশকে রীতিমতো নাকানি চোবানি খাওয়াল সে। আসামির নাম রাজু মণ্ডল। ওরফে গোলাম হোসেন মণ্ডল। বয়স ২৪। অশোকনগর থানা এলাকার পশ্চিম পাড়ায় তার বাড়ি। ২০১৮ সালের মে মাসে সে গ্রেফতার হয়। সে ছিল দমদম জেলে। কয়েকদিন আগে ওই বিচারাধীন বন্দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে ছ'তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল। দুই পুলিশকর্মী সর্বক্ষণ তাকে পাহারা দিচ্ছিলেন। রাত সাড়ে ১১ টা নাগাদ রাজু শৌচাগারে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় সন্দেহ হয় পুলিশকর্মীদের। তাঁরা দেখেন সে শৌচাগারের জানলা ভেঙে পালিয়েছে। তারপর শুরু হয় একপ্রকার চোর-পুলিশ খেলা। পুলিশ টর্চ জ্বালিয়ে হাসপাতাল বিল্ডিং-এর চারদিকে তাকে খুঁজতে থাকে। আসে দমকলও। কেউ বলে কার্নিসে লুকিয়ে আছে। কেউ বলে পাইপের কোণায় লুকিয়ে আছে। এই নিয়ে বিভ্রান্তি ছড়াতে থাকে। চার ঘণ্টা বাদে ভোর হতে দেখা যায়, সে বিল্ডিং-এর এক কোণে ময়লার গাদায় লুকিয়ে আছে। তার বিরুদ্ধে নতুন করে ভারতীয় দণ্ডবিধির ২২৪ নম্বর ধারায় মামলা করেছে টালা থানা। মঙ্গলবার তাকে শিয়ালদহ কোর্টে তোলা হবে।

```