Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সিভিক ভলান্টিয়াররা মাস্টারমশাই! বাঁকুড়া পুলিশের উদ্যোগ নিয়ে বিতর্ক, না করলেন ব্রাত্য

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়া পুলিশের (Bankura Police) একটি বিজ্ঞপ্তি ও পুলিশ সুপার বৈভব তিওয়ারির বিবৃতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিক স্তরে ছাত্র পড়ানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তি জার

সিভিক ভলান্টিয়াররা মাস্টারমশাই! বাঁকুড়া পুলিশের উদ্যোগ নিয়ে বিতর্ক, না করলেন ব্রাত্য

শেষ আপডেট: 16 March 2023 09:24

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়া পুলিশের (Bankura Police) একটি বিজ্ঞপ্তি ও পুলিশ সুপার বৈভব তিওয়ারির বিবৃতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিক স্তরে ছাত্র পড়ানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল বাঁকুড়া পুলিশ। তা নিয়ে বিতর্ক তৈরি হতেই এবার ব্রেক কষল বিকাশ ভবন।

সূত্রের খবর, এ ব্যাপারে বিকাশভবন বাঁকুড়া প্রশাসনকে জানিয়েছে, এখনই উদ্যোগী হয়ে এসব করতে হবে না। অতয়েব, সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়েছে। এ ব্যাপারে বার্তা দিয়েছেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

বাঁকুড়া পুলিশ কী বলেছিল?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই সামাজিক কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘অঙ্কুর’। এটি পুলিশের একটি সম্মিলিত কর্মসূচি। যাতে ঠিক হয়েছিল, স্কুলের বাইরে প্রাথমিকের ছাত্রছাত্রীদের বিশেষ পাঠ দেবেন প্রশিক্ষিত সিভিক ভলান্টিয়াররা। জেলার পুলিশ সুপার স্পষ্ট করে এও বলেছিলেন, অঙ্ক ও ইংরাজি শেখানোর ভার তুলে দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ারদের কাঁধে।

এ নিয়ে বিরোধীদের বক্তব্য, প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থার মাজা ভেঙে দেওয়ার ছক কষছে রাজ্য সরকার। বিজেপি, সিপিএম নেতাদের বক্তব্য, বাংলায় সিভিক ভলান্টিয়ার মানে ১০০ জনের মধ্যে ৯৯ জন তৃণমূলের ক্যাডার। তাঁদের কাজ হল তোলাবাজি করা। এঁরা সকালে তোলাবাজি করে বিকালে মাস্টারমশাই হয়ে যাবেন? এটা হয় কখনও?

কারও কারও আবার এও বক্তব্য, সিভিকদের মধ্যে অনেকেই উচ্চমাধ্যমিক পাশ বা স্নাতক। তাঁরা প্রাথমিক স্তরে অঙ্ক, ইংরাজি পড়াতে পারবেন না? এঁদের অনেকে হয়তো অবসরে টিউশানিও করেন। তাঁরা পড়ালে অসুবিধা কোথায়?

শিক্ষাক্ষেত্র নিয়ে যখন বিতর্ক চলছে, সরকার কিছুটা ব্যতিব্যস্ত—তখন নতুন বিতর্ক তৈরি হতেই অঙ্কুরে স্থগিত করতে চাইল বিকাশ ভবন।

প্রাথমিক স্কুলে অঙ্ক ইংরাজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা! ‘বাংলার লজ্জা’, তোপ বিরোধীদের


```