Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পেট্রল-ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার কংগ্রেস প্রার্থী! কাঁকসায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এবার পেট্রল-ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক কংগ্রেস প্রার্থীকে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে কাঁকসায়। ওই কংগ্রেস প্রার্থীর নাম শেখ সাহেব। পুলিল সূত্রে জানা গিয়েছে, কাঁকসার মাধবমাঠের ৬৪ নম্বর বু

পেট্রল-ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার কংগ্রেস প্রার্থী! কাঁকসায় শোরগোল

শেষ আপডেট: 16 June 2023 11:59

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এবার পেট্রল-ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক কংগ্রেস প্রার্থীকে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে কাঁকসায়। ওই কংগ্রেস প্রার্থীর নাম শেখ সাহেব।

পুলিল সূত্রে জানা গিয়েছে, কাঁকসার মাধবমাঠের ৬৪ নম্বর বুথ থেকে এবার পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সাহেব। বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যান করে বেশ কয়েকটি জারিকেন নিয়ে যাচ্ছিলেন তিনি। পুলিশ সেই সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তা অসঙ্গতি থাকায় পিকআপ ভ্যানে থাকা জারিকেন গুলিতে তল্লাশি চালায়। দেখা যায়, সেই জারিকেনগুলিকে লিটার লিটার পেট্রল ও ডিজেল রয়েছে। পুলিশের অনুমান সেগুলিকে পাচার করতেই অন্যত্র কোথাও নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পুলিশ ইতিমধ্যে জ্বালানি ভর্তি জারিকেনগুলিকে বাজেয়াপ্ত করেছে। সঙ্গে ওই কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করে থানা জিজ্ঞাসাবাদ করছে।

যদিও এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কাঁকসার ব্লকের কংগ্রেসের কার্যকরী সভাপতি মোজাম্মেল হকের অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। তিনি আরও জানান, 'এই বছর অন্যবারের তুলনায় কংগ্রেস অনেক প্রার্থী মনোনয়ন জমা দিতে পেরেছেন। তাই প্রার্থীদের উপর মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল। মনোনয়ন না তুললে তখনই এই ধরণের মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।'

কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন,' মানুষ বিরোধীদের পাশে নেই। ওরা চুরির সঙ্গে যুক্ত। এটাই আরেক প্রমাণ।'

তৃণমূলের দেদার মনোনয়ন হুগলিতে, ‘একনিষ্ঠ কর্মী’রা নাম প্রত্যাহার করবে বলেই দলের আশা


```