Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ক্যানিং হাসপাতালে সম্প্রীতির নজির, মুসলিম যুবকের রক্তে প্রাণে বাঁচলেন প্রসূতি

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রক্ত দিয়ে প্রসূতির প্রাণ বাঁচালেন এক মুসলিম যুবক (Communal Harmony) । ধর্ম নিয়ে গোটা দেশে যখন চরম অস্থিরতা চলছে, সেই সময় এই ঘটনা অবশ্যই উল্লেখযোগ্য একটি নজির। প্রসব যন্ত্রণা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাত

ক্যানিং হাসপাতালে সম্প্রীতির নজির, মুসলিম যুবকের রক্তে প্রাণে বাঁচলেন প্রসূতি

শেষ আপডেট: 17 October 2022 09:57

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রক্ত দিয়ে প্রসূতির প্রাণ বাঁচালেন এক মুসলিম যুবক (Communal Harmony) । ধর্ম নিয়ে গোটা দেশে যখন চরম অস্থিরতা চলছে, সেই সময় এই ঘটনা অবশ্যই উল্লেখযোগ্য একটি নজির।

প্রসব যন্ত্রণা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে (Canning Hospital) ভর্তি হয়েছিলেন দিঘিপাড় এলাকার বাসিন্দা রুম্পা চাকি। তাঁর শারীরিক পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল, যে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সন্তান সুস্থভাবে জন্ম নিলেও রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে ওই প্রসূতি। অবস্থার অবনতি হতে থাকে তাঁর। তাঁকে বাঁচাতে ‘এ’ পজিটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ওই গ্রুপের রক্ত বারুইপুর ব্লাডব্যাঙ্কে মজুত ছিল না। তাতে দিশেহারা হয়ে পড়েন রুম্পার স্বামী অরূপ।

সাঁতরাগাছির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ঢুকে গেল ট্রেলার, চালকের দেহ থেকে বিচ্ছিন্ন মাথা

পরে হাসপাতালের এক চিকিৎসকের তৎপরতায় ক্যানিংয়ের তালদি এলাকার 'অঙ্গীকার' সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সংস্থার সদস্য হলেন মনিরুল গাজি। রক্তের গ্রুপের মিল থাকায় প্রসূতিকে বাঁচাতে তিনি এগিয়ে আসেন। তাঁর দেওয়া রক্তেই প্রাণ বাঁচে রুম্পার। ক্যানিং হাসপাতালে সুস্থ আছেন রুম্পা ও তাঁর সন্তান। অঙ্গীকারের সম্পাদক ইন্দ্রজিৎ সরদার জানিয়েছেন, সমাজের প্রতি তাঁরা দায়বদ্ধ। দীর্ঘ চার বছর ধরে এমনভাবেই বিপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা। আগামী দিনেও এই কাজ করে যাবেন।


```