Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! কাঠগড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আন্দোলনের পথে পড়ুয়ারা

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! কাঠগড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আন্দোলনের পথে পড়ুয়ারা

শেষ আপডেট: 11 October 2023 15:29

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় অধ্যাপক। অভিযোগের আঙুল উঠেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন ছাত্রী। ঘটনার প্রতিবাদে আজ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ডাক দিয়েছে পড়ুয়ারা। 


 অভিযোগ, প্রায় তিন বছর ধরে ছাত্রীকে নানাভাবে যৌন হেনস্থা করতেন ওই অধ্যাপক। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছে। ছাত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে অধ্যাপককে বাধা দেওয়া হলেও কোনও লাভ হয়নি। উল্টে তাঁর কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। 

ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়, ইউজিসি-এর যৌন নির্যাতন সংক্রান্ত কমিটি ও রাজ্যের শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী। মঙ্গলবার রাতে বিষয়টি পড়ুয়াদের মধ্যে জানাজানি হয়। এরপরই বুধবার অধ্যাপকের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দিয়েছে পড়ুয়ারা। 


ওই ছাত্রী জানিয়েছেন, পড়াশুনোর ক্ষতির ভয়ে প্রথমে তিনি এতদিন নীরব ছিলেন। তবে যত দিন যাচ্ছিল ক্রমশ হেনস্তার মাত্রা বাড়তে থাকায় শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। লিখিতভাবে অভিযোগ নেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সেই কমিটি। 


ঘটনাটির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, 'অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে।' এদিকে ওই অধ্যাপকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ রয়েছে বলে খবর। তদন্তে ওই অধ্যাপকের বিরুদ্ধে তথ্য সঠিক বলে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গোটা ঘটনা জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ে চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 


```