Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ ও মোবাইল নিয়ে ঢুকতে বাধা, ছাত্রদের তাণ্ডবে বাতিল পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: আগের তিন দিন কোনও সমস্যা ছিল না, কেউ বাধাও দেননি। তবে শুক্রবার মুর্শিদাবাদে হরিহরপাড়া হাজি একে খান কলেজের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় ছাত্রদের। তার জেরেই ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। কল্যাণী বি

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ ও মোবাইল নিয়ে ঢুকতে বাধা, ছাত্রদের তাণ্ডবে বাতিল পরীক্ষা

শেষ আপডেট: 7 February 2020 09:30

দ্য ওয়াল ব্যুরো: আগের তিন দিন কোনও সমস্যা ছিল না, কেউ বাধাও দেননি। তবে শুক্রবার মুর্শিদাবাদে হরিহরপাড়া হাজি একে খান কলেজের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় ছাত্রদের। তার জেরেই ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ইংরেজির প্রথম সেমেস্টারের পরীক্ষা ছিল শুক্রবার প্রথমার্ধ্বে। সোমতলা জ্যোতিন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় থেকে হরিহরপাড়া কলেজের দূরত্ব ১৮ কিলোমিটার। সোমতলা কলেজের চারশো জন ছাত্রের সিট পড়েছে হরিহরপাড়া কলেজে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন এই পরীক্ষায় প্রথম তিন দিন ব্যাগ ও মোবাইল ফোন নিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢুকেছেন ছাত্ররা কিন্তু এদিন তাঁদের ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে ঢুকতে বাধা দেন স্কুল কর্তৃপক্ষ। কারণ হিসাবে জানানো হয়, আগের দিনের পরীক্ষায় কয়েক জন ছাত্র বিশৃঙ্খলা তৈরি করেছে, তারা কটূক্তিও করেছে শিক্ষিকাদের। তাই কলেজের পাঠাগারে ব্যাগ ও মোবাইল ফোন রেখে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ছাত্রদের একাংশ তা মানতে চায়নি। তারা দাবি করে, আগের তিন দিনের মতোই তাদের মোবাইল ফোন নিয়ে হলে ঢুকতে দিতে হবে। সকাল সাড়ে দশটায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু তার আগে সওয়া দশটা নাগাদ বচসা শুরু হয়। তারপরেই স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপরে চড়াও হয় ছাত্ররা। সেটি কলেজের সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। হরিহরপাড়া কলেজে ঘর সারাইয়ের কাজ চলছে।  একদল ছাত্র সেই ঘর থেকে লাঠি ও কাঠের খণ্ড তুলে নিয়ে হামলা করতে শুরু করে, ছোড়া হয় ইট ও পাথর। তারা কলেজের ভিতরে দোতলায় ভাঙচুর করে। ছাত্রদের বাধা দিতে গিয়ে আহত হন কলেজের নৈশপ্রহরী পিন্টু শেখ ও অশিক্ষক কর্মী রফিকুল শেখ। খবর চলে যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে আসেন হরিহরপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, বিডিও পূর্ণেন্দু সমাদ্দার ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মুশারফ হোসেন। তাঁরা ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হরিহরপাড়া কলেজের অধ্যক্ষ চন্দ্রাণী পাল জানান যে, “ছাত্ররা আগের দিনই শিক্ষিকাদের কটূক্তি করেছিল। এদিন তারা শিক্ষিকাদের উপরে চড়াও হতে যায় তবে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা তাদের বাধা দেন। ছাত্ররা অভিযোগ করছে যে শিক্ষিকারা নাকি তাদের টয়লেটে ঢুকে যাচ্ছেন, তা কি সম্ভব? ওরা এখন নানা রকম অভিযোগ করে চলেছে, এসব ভিত্তিহীন। আমরা ওদের পরীক্ষা নিতে চাইছি কিন্তু ওরা পরীক্ষা দিতে চাইছে না। যারা শিক্ষকশিক্ষিকাদের গায়ে হাত তোলে তাদের অভিযোগের কোনও ভিত্তি নেই।” প্রথমার্ধ্বের পরীক্ষা বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ করেছেন মোশারফ হোসেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি পুরো বিষয়টি জানিয়েছেন এবং এই পরীক্ষাটি অন্য একদিন নেওয়ার ব্যাপারে অনুরোধ করেছেন। তিনি দাবি করেছেন, কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়েছে। তবে এব্যাপারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানা যায়নি। কলেজের পাঠাগারে বই রেখে ছাত্ররা দ্বিতীয়ার্ধের পরীক্ষা দিচ্ছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরীক্ষা শেষ হলে এব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানানো হবে।

```