Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাংলায় করোনায় কতজন আক্রান্ত, কতজন মৃত, তা নিয়ে সরকারি পরিসংখ্যানের উপর ভরসা রাখুন: সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী

দ্য.ওয়াল ব্যুরো: বাংলায় কতজন করোনা আক্রান্ত, কতজনেরই বা মৃত্যু হয়েছে এ ব্যাপারে সরকার যতক্ষণ না কোনও তথ্য নিশ্চিত করছে ততক্ষণ সংবাদমাধ্যমে লেখা বা দেখানো বন্ধ করার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের সাংবাদিক বৈ

বাংলায় করোনায় কতজন আক্রান্ত, কতজন মৃত, তা নিয়ে সরকারি পরিসংখ্যানের উপর ভরসা রাখুন: সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 31 March 2020 18:30

দ্য.ওয়াল ব্যুরো: বাংলায় কতজন করোনা আক্রান্ত, কতজনেরই বা মৃত্যু হয়েছে এ ব্যাপারে সরকার যতক্ষণ না কোনও তথ্য নিশ্চিত করছে ততক্ষণ সংবাদমাধ্যমে লেখা বা দেখানো বন্ধ করার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ কেউ দেখিয়ে দিচ্ছেন এতজন মারা গেছে, অত জন মারা গেছে, প্লিজ এটা করবেন না।" মৃত ও আক্রান্তের তথ্যও দেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হয়েছে ৩৭ জনের। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজনের মধ্যে আবার একজনের কিডনি ও একজনের অন্য ক্রনিক সমস্যা ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাকি ৩৪ জনের মধ্যে তিনজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। প্রসঙ্গত, গতকালই বাংলার প্রথম তিন করোনা আক্রান্ত আমলা-পুত্র, বালিগঞ্জের তরুণ এবং হাবড়ার তরুণীকে ছেড়ে দেওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে। বাকি ৩১ জনের চিকিৎসা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। বুধবার বিকেল চারটে পর্যন্ত এটাই সরকারি হিসাব বলে জানান মমতা। সংবাদমাধ্যমের একাংশের উপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, "কেউ কেউ আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। প্যানিক তৈরি করে দিচ্ছে। দুমদাম ব্রেকিং নিউজের নামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে প্রচার করে দিচ্ছে। এটা করবেন না। সারা বছর ঝগড়া করুন কিচ্ছু যায় আসে না। এখন আগুন নিয়ে খেলবেন না।" তিনি আরও বলেন, "কিছু ছোটখাটো নার্সিংহোম নিজেদের নামটা প্রচার করার জন্য উল্টোপাল্টা বলে দিচ্ছে।" করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভাবে ভুয়ো খবর ছড়াচ্ছে তা নিয়ে গত সপ্তাহেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। পর্যবেক্ষকদের মতে, সংবাদমাধ্যমের উদ্দেশে এই বার্তা দিয়ে আসলে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থেকে যে উত্তেজনা তৈরি হচ্ছে সেটাকেই প্রশমিত করতে চেয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করে বলেন, আগামী দু'সপ্তাহ খুব ক্রুশিয়াল। কেউ বাইরে বেরোবেন না। ঘরে থাকুন। লকডাউন মেনে চলুন।"

```