Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কচুয়া ধামে দুর্ঘটনার খবর শুনেই হাসপাতালে মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কচুয়া ধামে আহতদের দেখতে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে যান এসএসকেএমে। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। আহতদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি না সে খবর নেন। পরে তিনি জানান, মৃতদের পরিবারকে

কচুয়া ধামে দুর্ঘটনার খবর শুনেই হাসপাতালে মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 22 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কচুয়া ধামে আহতদের দেখতে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে যান এসএসকেএমে। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। আহতদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি না সে খবর নেন। পরে তিনি জানান, মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহতদের দেওয়া হবে এক লক্ষ টাকা। আর অল্প আহতরা পাবেন ৫০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী বলেছেন, "প্রবল বৃষ্টির জন্য এই ঘটনা। প্রচুর পুণ্যার্থীর ভিড় ও হুড়োহুড়ির মধ্যে এই ঘটনা ঘটেছে। আপত্তিকর অবস্থা এড়াতে পরের বার থেকে আরও বেশি পুলিশ মোতায়েন করা হবে। " বৃহস্পতিবার মাঝরাতে কচুয়া ধামে ঢোকার মূল ফটকের বাইরে পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হয় অন্তত পাঁচ জনের। আহত ২৭ জনের মধ্যে আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধে থেকেই মানুষের ঢল নামে কচুয়ার লোকনাথ ধামে। রাত যত বাড়ে বাড়তে থাকে ভিড়ের চাপ। আচমকাই মন্দিরে ঢোকার মুখে  হুড়মুড় করে ভেঙে পড়ে রাস্তার একদিকের পাঁচিল। লাখো লোকের ভিড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে শুরু হয়ে যায় ছোটাছুটি। পাঁচিল চাপা পড়ে জখম হন বেশ কয়েকজন। পাশাপাশি পদপিষ্টও হয়ে জখম হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে বসিরহাট জেলা হাসপাতাল, ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের পাঠানো হয়  এসএসকেএম, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ  হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় চার জনের। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/23-08-2019-district-news-wall-broken-down-at-kachua-dham-five-dead/

```