Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লাইভ হাইলাইটস: আমফান নিয়ে প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রীর

° মরার উপর খাঁড়ার ঘায়ের মতো আমফান ঘূর্ণিঝড় আসছে। ° অনেকে বলছেন, আয়লার থেকেও ভয়ঙ্কর হবে। ° কাল দুপুর ২ টোয় সাগরে আছড়ে পড়বে। দুর্যোগ চলবে কাল মধ্যরাত পর্যন্ত। ° ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ও লেজ। ° আগে মাথা আসবে। তার পর চোখ। তার পর লেজ

লাইভ হাইলাইটস: আমফান নিয়ে প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 18 May 2020 18:30

° মরার উপর খাঁড়ার ঘায়ের মতো আমফান ঘূর্ণিঝড় আসছে। ° অনেকে বলছেন, আয়লার থেকেও ভয়ঙ্কর হবে। ° কাল দুপুর ২ টোয় সাগরে আছড়ে পড়বে। দুর্যোগ চলবে কাল মধ্যরাত পর্যন্ত। ° ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ও লেজ। ° আগে মাথা আসবে। তার পর চোখ। তার পর লেজ এসে মুড়িয়ে নিয়ে যাবে। ওড়িশার ফণীতে লেজটাই সবথেকে বেশি ক্ষতি করেছিল। ° দক্ষিণ ২৪ পরগনা সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাগর, মৌসুনী, ফ্রেজার গঞ্জ, বাসন্তী, ক‍্যানিং, গোসাবায় বেশি ক্ষতি হতে পারে। ° যে হেতু দক্ষিণের পাশেই উত্তর চব্বিশ পরগনা সেখানেও ক্ষয়ক্ষতি হতে পারে। ° কাল কেউ বাড়ি থেকে বের হবেন না। ° এই পরিস্থিতিতে কেউ সমুদ্রে যাবেন না। ° ফ্লাড সেন্টারে বহু মানুষকে সরিয়ে রাখা হয়েছে। চেষ্টা করবেন ওখানে যথাসম্ভব সাবধানে থাকার। ° দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ মানুষকে সরিয়ে ফ্লাড সেন্টার বা স্কুলে রাখা হয়েছে। ° উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার, পূর্ব মেদিনীপুরে ৪০ হাজার ও পশ্চিম মেদিনীপুরে ১০ হাজার লোককে সরানো হয়েছে। ° মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। ° মানুষের কাছে অনুরোধ, আপনাকে ত্রাণ শিবিরে আনা হলে সেখান থেকে বেরোবেন না। পরশু সকালে বেরোবেন। নিজেরা ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ° যাঁদের বাড়ি ভেঙে পড়ার চান্স রয়েছে তাঁরা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ° আজ সারা রাত বৃষ্টি হবে। বিপর্যয় মোকাবিলা বাহিনী বিভিন্ন এলাকায় কাজে নেমে পড়েছে। ° পরিযায়ী শ্রমিকদের এই দু’দিন বাইরে থেকে ট্রেনে করা আনা হবে না। ° স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন। আমি বলেছি, আমরা সব ব্যবস্থা করছি। বুলবুলের সময়েও করেছি। ° কাল সারাদিন, সারা রাত কন্ট্রোল রুমে আমি থাকব। ° কন্ট্রোল রুমের নম্বর হল-২২১৪৩৫৩৬, ২২১৪১৯৯৫ টোল ফ্রি নম্বর হল ১০৭০

```