Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সকলের সঙ্গে লাইন দিয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড করালেন মুখ্যমন্ত্রী, বললেন 'আমি সাধারণ মানুষ'

দ্য ওয়াল ব্যুরো: "আমি তোমাদেরই লোক।" এই বার্তাই বোধহয় এদিন সকালে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর পাঁচ জন সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী। এদিন জয়হিন্দ ভবনে কার্ড নেওয়ার সময়ে তাঁর

সকলের সঙ্গে লাইন দিয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড করালেন মুখ্যমন্ত্রী, বললেন 'আমি সাধারণ মানুষ'

শেষ আপডেট: 5 January 2021 08:00

দ্য ওয়াল ব্যুরো: "আমি তোমাদেরই লোক।" এই বার্তাই বোধহয় এদিন সকালে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর পাঁচ জন সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী। এদিন জয়হিন্দ ভবনে কার্ড নেওয়ার সময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের পুলিশ কমিশনার অনুজ শর্মা। মুখ্যমন্ত্রী নিজের কার্ড সংগ্রহ করার পরে বলেন, "আমি একজন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে কার্ড নিলাম।" আজ, মঙ্গলবার সকালে মন্ত্রীর বাড়ির কাছেই হরিশ মুখার্জী রোডের জয়হিন্দ ভবনে ‘‌দুয়ারে সরকার’‌ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিলি হয় স্বাস্থ্যসাথী কার্ড। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ সেই শিবিরে গিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী‌ প্রকল্পের আওতায় নিজেকে নথিভুক্ত করলেন তিনি। নিজের নামে কার্ড করালেন। ‘‌দুয়ারে সরকার’‌ শিবির থেকে যেভাবে সকলে পরিষেবা নিচ্ছেন, সেভাবেই এদিন সকালে গিয়ে লাইন দেন মুখ্যমন্ত্রী। তাঁর আগে বেশ কয়েকজন লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু এগিয়ে না গিয়ে, সেই লাইন বজায় রেখেই একের পর এক কাজ হল এবং মুখ্যমন্ত্রী ‘‌স্বাস্থ্যসাথী’ প্রকল্পের জন্য নির্ধারিত টেবিলের সামনে পৌঁছলেন। সেখানে আর পাঁচ জনের মতোই নিজের ছবি তুলিয়ে, বায়োমেট্রিক করিয়ে সমস্ত নিয়ম মেনে ‌স্বাস্থ্যসাথী কার্ড নিলেন তিনি। লাইনে অপেক্ষার সঙ্গে সঙ্গে অন্যান্যরা কার্ড ঠিক মতো পাচ্ছেন কি না, তার তদারকিও করেন তিনি।

এ প্রসঙ্গে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বাস্থ্য বিমা রয়েছে। তা সত্ত্বেও তিনি রাজ্যের ১০ কোটি মানুষের সমান সরকারি সুবিধা পেতেই হতেই এদিন স্বাস্থ্যসাথী কার্ড করালেন।

```