Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আগামী জুন পর্যন্ত বিনামূল্যে রেশন! সুবিধা পাবেন যৌনকর্মীরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বিশেষ পদক্ষেপ করল রাজ্য সরকার। একে বৈপ্লবিক সিদ্ধান্ত বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সমস্ত ত

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আগামী জুন পর্যন্ত বিনামূল্যে রেশন! সুবিধা পাবেন যৌনকর্মীরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 17 August 2020 13:04

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বিশেষ পদক্ষেপ করল রাজ্য সরকার। একে বৈপ্লবিক সিদ্ধান্ত বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সমস্ত তৃতীয় লিঙ্গের মানুষ আগামী বছর জুন অবধি বিনামূল্যে রেশন পাবেন। আপাতত অস্থায়ী স্লিপ দেওয়া হচ্ছে, পরে রেশন কার্ড করে দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি মমতা ঘোষণা করেন, যাঁরা উচ্চতায় ছোট হওয়ার কারণে বিশেষ ভাবে সক্ষম, যাঁদের বামন বলা হয়, তাঁদের জন্যও বিশেষ কমিটি গড়ে কাজ করছে সরকার। শুধু তাই নয়, রাজ্যের যাঁরা যৌনকর্মী, তাঁদেরও বিশেষ রেশনের ব্যবস্থা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, "এই লকডাউনে পুলিশ অনেক বার সাহায্য করেছেন এই মানুষগুলিকে, আমি নিজেও করেছি। এবার সরকারি বন্দোবস্ত করা হল।"

আরও পড়ুন: স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ করছে কলকাতা পুলিশ! কোভিড পরিস্থিতিতে প্রশংসা মুখ্যমন্ত্রীর

আজ সাংবাদিক বৈঠকে মুখ্যত পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানের করোনা পরিস্থিতিতে তাঁদের অপরিসীম অবদানের কথা জানান। জানান তাঁদের সমস্ত সুবিধা-অসুবিধা দেখার জন্য সরকার নতুন ওয়েলফেয়ার বোর্ড গঠন করছে। এর পরেই মুখ্যমন্ত্রী তৃতীয় লিঙ্গের মানুষদের কথা তোলেন। তিনি বলেন, “তৃতীয় লিঙ্গের মানুষরা একাধিক বার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের অধিকার, দাবিদাওয়া জানিয়েছেন। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে তাঁরাও সমস্যায় রয়েছেন। সেই সমস্ত দিক বিবেচনা করে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য রেশন কার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের জুন মাস পর্যযন্ত বিনামূল্যে রেশন পাবেন তাঁরা। পাশাপাশি যৌনকর্মীদেরও রেশন বিলি করা হবে।”

```