Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

১০০ দিনের কাজে দেশের শীর্ষে বাংলার দুই জেলা, মুখ্যমন্ত্রী বললেন ‘টিমওয়ার্ক’

দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতিবার যে পুরস্কার দেয়, এবার তা পেতে চলেছে বাংলার দুই জেলা। দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে বাঁকুড়া। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার। সেরা পারফরম্যান্সের পুরস্কা

১০০ দিনের কাজে দেশের শীর্ষে বাংলার দুই জেলা, মুখ্যমন্ত্রী বললেন ‘টিমওয়ার্ক’

শেষ আপডেট: 14 December 2019 07:33

দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতিবার যে পুরস্কার দেয়, এবার তা পেতে চলেছে বাংলার দুই জেলা। দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে বাঁকুড়া। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার। সেরা পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েত। শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে মমতা বলেছেন, “এটা পুরোটাই টিমওয়ার্ক। রাজ্য, জেলা এবং পঞ্চায়েতের লাগাতার মনিটরিং-এর ফল এই পুরস্কার।” তিনি ফেসবুক পোস্টে দাবি করেন, বাংলাই দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরা।

আরও পড়ুন: মমতা জমানায় বাংলায় দারিদ্র কমেছে ৬ শতাংশ, বলছে মোদী সরকারের রিপোর্টই

বাঁকুড়া এবং কোচবিহার দুটি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ২০১৩ সাল থেকেই জেলা পরিষদ পরিচালনা করছে তৃণমূল। গত দু’বছর পরপর ১০০ দিনের কাজের সেরা জেলার পুরস্কার পেয়েছিল বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বাধীন বীরভূম জেলা। এবার বীরভূম প্রথম দশের মধ্যে ঠাঁই না পেলেও রাজ্যের পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের দু’টি জেলা প্রথম সারিতে উঠে এল। কয়েকদিন আগেই জানা গিয়েছিল গ্রাম-শহরে দারিদ্র কমার ক্ষেত্রে রেকর্ড করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা। গোটা দেশে যখন গড়ে দারিদ্রের হার বেড়ে গিয়েছে তখন বাংলার এই ছবিটা তাৎপর্যপূর্ণ বইকি। বিশেষ করে বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গেই দারিদ্র কমার হার বেশি। হিসেবমতো ২০১১-১২ আর্থিক বছর থেকে ২০১৭-১৮ পর্যন্ত এই পাঁচ বছরে বাংলায় সার্বিক ভাবে দারিদ্রের হার কমে হয়েছে ১৩.৯৮ শতাংশ। বলাই বাহুল্য, ২০১১ সালে পরিবর্তনের পর থেকে বাংলায় শাসনক্ষমতার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই কৃতিত্বও তাঁর নেতৃত্বাধীন সরকারেরই। যোজনা কমিশনের পরিসংখ্যান অনুযায়ী ২০১১-১২ আর্থিক বছরে বাংলায় ১৯.৯৮ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করতেন। গ্রামে দারিদ্রের হার ছিল ২২.৫২ শতাংশ। সংখ্যার বিচারে ১ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার মানুষ বসবাস করতেন দারিদ্রসীমার নীচে। শহরে তখন দারিদ্রের হার ছিল ১৪.৬৬ শতাংশ। শহরে ৪৩ লক্ষ ৮৩ হাজার মানুষ দারিদ্রসীমার নীচে ছিলেন। রাজ্যের এই দুটি জেলার পুরস্কার পাওয়া রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কারণ গত লোকসভা ভোটে বাঁকুড়া ও কোচবিহারে জোর ধাক্কা খেয়েছিল শাসকদল। তারপর হারানো জনসমর্থন পুনরুদ্ধারে মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করেছিলেন পঞ্চায়েতের কাজকেই। জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করে জোর দিয়েছিলেন ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পের উপর। সেই দুটি জেলাই এবার পুরস্কার নেবে জাতীয় মঞ্চে।

```