Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দুপুরবেলায় রাত নামল তিলোত্তমায়! কোন জেলায় কত বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

দ্য ওয়াল ব্যুরো: কখনও মেঘলা (Cloudy) আকাশ, ঝিরঝিরে বৃষ্টি (rain), আবার কখনও রোদের ঝলকানি, মহানগরে (Kolkata) দিনের শুরুটা হয়েছিল এই ভাবেই।  কিন্তু দুপুর গড়াতেই কালো হয়ে এল তিলোত্তমা আকাশ। বিক্ষিপ্তভাবে শুরু হয়ে গেল বৃষ্টিও। সতর্কতা

দুপুরবেলায় রাত নামল তিলোত্তমায়! কোন জেলায় কত বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

শেষ আপডেট: 8 August 2022 10:22

দ্য ওয়াল ব্যুরো: কখনও মেঘলা (Cloudy) আকাশ, ঝিরঝিরে বৃষ্টি (rain), আবার কখনও রোদের ঝলকানি, মহানগরে (Kolkata) দিনের শুরুটা হয়েছিল এই ভাবেই।  কিন্তু দুপুর গড়াতেই কালো হয়ে এল তিলোত্তমা আকাশ। বিক্ষিপ্তভাবে শুরু হয়ে গেল বৃষ্টিও।

সতর্কতা ছিল আগে থেকেই।  বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে রাজ্যে।  উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ (Depression)। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে নিম্নচাপটি।  এর জেরেই আজ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা।  দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে আজ।  এই জেলাগুলিতে আজ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ঝোড়ো হাওয়ার দাপট আগামীকাল আরও বাড়বে এই জেলাগুলিতে।  বাড়বে বৃষ্টির পরিমাণ।  হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার । গঙ্গার তীরবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার, ১০ অগস্ট দুই ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। অল্পবিস্তর ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমের জেলাগুলিতে।

দিঘায় সকাল থেকেই শুরু বৃষ্টি, শহরের আবহাওয়া কেমন থাকবে আজ?


```