Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেঘ কেটে গেলেই পালাবে ঠান্ডা, ছদ্ম শীতে ভুলেও নামাবেন না শাল-সোয়েটার

দ্য ওয়াল ব্যুরো: মেঘলা আকাশ। মাঝেমধ্যে টিপটিপ বা ঝিরঝিরে বৃষ্টি। ঠান্ডা হাওয়া। গায়ে চাদর মাস্ট। রাতে ফ্যান বন্ধ করেও দিব্যি ঘুমোনো যাচ্ছে। তবে কি আলমারি থেকে শাল-সোয়েটার নামানোর সময় এসে গেল! মনে মনে যতই আশা করুন, আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ত

মেঘ কেটে গেলেই পালাবে ঠান্ডা, ছদ্ম শীতে ভুলেও নামাবেন না শাল-সোয়েটার

শেষ আপডেট: 29 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মেঘলা আকাশ। মাঝেমধ্যে টিপটিপ বা ঝিরঝিরে বৃষ্টি। ঠান্ডা হাওয়া। গায়ে চাদর মাস্ট। রাতে ফ্যান বন্ধ করেও দিব্যি ঘুমোনো যাচ্ছে। তবে কি আলমারি থেকে শাল-সোয়েটার নামানোর সময় এসে গেল! মনে মনে যতই আশা করুন, আবহাওয়ার পূর্বাভাস কিন্তু তা বলছে না। ফলে মেঘ-বৃষ্টির রেশ কেটে যেতেই এই ছদ্ম-শীত কেটে যাবে। তাই এত তাড়াতাড়ি আলমারি খালি করে জ্যাকেট, শাল নামিয়ে ঘর ভর্তি করার দরকার নেই। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ও বুধবার আকাশ প্রধানত মেঘলাই থাকবে। দিনের তাপমাত্রা তেমন বাড়বে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হবে। তবে মেঘ কেটে গেলেই যে শীত পড়বে তা নয়, জানিয়েছেন আবহবিদেরা। দিনের তাপমাত্রাও বাড়বে। রাতের তাপমাত্রা না বাড়লেও আপাতত কমবে না। পশ্চিমী ঝঞ্ঝা এখন কাশ্মীরের উপরে রয়েছে। তাই আপাতত উত্তুরে হাওয়া ঢোকার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহবিদেরা। তাই এখন অন্তত নভেম্বরের শেষ, মানে প্রায় মাসখানেকের অপেক্ষা শীতের।

```