Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাজি কিনে দেননি মা, উল্টে জুটেছে বকুনি! অভিমানে কীটনাশক খেল সপ্তম শ্রেণির পড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: আগামীকালই কালীপুজো (kali puja)। বন্ধুরা সকলেই বাজি (fire crackers) কিনেছে। কিন্তু তাকে বাজে কিনে দেওয়া হয়নি। উপরন্তু কপালে জুটেছে বকুনি। সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা (suicide attempt) করল সপ্

বাজি কিনে দেননি মা, উল্টে জুটেছে বকুনি! অভিমানে কীটনাশক খেল সপ্তম শ্রেণির পড়ুয়া

শেষ আপডেট: 23 October 2022 13:20

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: আগামীকালই কালীপুজো (kali puja)। বন্ধুরা সকলেই বাজি (fire crackers) কিনেছে। কিন্তু তাকে বাজে কিনে দেওয়া হয়নি। উপরন্তু কপালে জুটেছে বকুনি। সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা (suicide attempt) করল সপ্তম শ্রেণির এক পড়ুয়া (class 7 student)।

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কোচবিহারের তুফানগঞ্জ থানার বড়ইতলা এলাকায়। উজ্জ্বলের বসাক নামে কিশোর স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সূত্রের খবর, দীপাবলী উপলক্ষে উজ্জ্বলের বন্ধু-বান্ধবরা অনেকেই আতশবাজি কিনে পোড়াচ্ছিল। সেই দেখেই বাজি পোড়ানোর শখ হয় ওই পড়ুয়ারও। এরপর মায়ের কাছে বাজি কিনে দেওয়ার জন্য বায়না করতে শুরু করে সে। কিন্তু মা বাজি তো কিনে দেননি বটেই, উল্টে বায়না করার জন্য বকুনি দেন তাকে।

উজ্জলের মা সন্ধ্যা বসাক জানিয়েছেন, রবিবার সকাল থেকেই বাজি কিনে দেওয়ার জন্য বায়না করছিল ছেলে। কিন্তু তিনি কিনে দেননি। এই ঘটনার পর কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যান সন্ধ্যাদেবী। তখনই চাষের জমির জন্য কিনে রাখা কীটনাশক খেয়ে নেয় উজ্জ্বল। কিছুক্ষণ পর বাড়িতে ফিরেই ছেলেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সন্ধ্যা দেবী। পাশে পড়ে থাকা কীটনাশকের বোতল দেখেই পুরো ঘটনা বুঝতে পারেন তিনি। তাঁর চিৎকারে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। উজ্জ্বলকে উদ্ধার করে স্থানীয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা উজ্জ্বলের শরীর থেকে কীটনাশক নিষ্কাশন করেন। বর্তমানে সুস্থ রয়েছে সে। আপাতত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে তুচ্ছ কারণে সপ্তম শ্রেণির পড়ুয়ার আত্মহত্যার চেষ্টায় হতবাক পাড়া-প্রতিবেশী থেকে চিকিৎসকরা সকলেই।

৫১ ফুটের কালী প্রতিমা! রায়বাঘিনী সংঘের পুজোই এবার নজর কাড়বে দর্শনার্থীদের


```