
শেষ আপডেট: 30 August 2023 10:31
দ্য ওয়াল ব্যুরো: শুধু পরা নয়, এই রাখি খাওয়াও যাবে (Chocolate rakhi in Jhargram)। ঝাড়গ্রাম শহরের একটি কেকের দোকানে পাওয়া যাচ্ছে এই চকলেট রাখি। এই খবর চাউর হতেই অরণ্য শহরে শোরগোল। কেনেন না কেনেন, শুধু দেখতেও ভিড় করছেন অনেকেই।
ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে এই দোকান থেকে খুব অল্প খরচে কিনে নিতে পারেন চকলেট রাখি। দাম মাত্র ৩০ টাকা থেকে শুরু। ১০০ টাকায় শেষ। দোকানের মালিক স্বাতীলেখা দে জানাচ্ছেন, শুধু ঝাড়গ্রাম নয়, কলকাতা থেকেও অনেকে আসছেন এই রাখি কিনতে।
সময়ের সঙ্গে বদলে যাচ্ছে অনেক কিছু। রাখিতেও এবার পরিবর্তনের হাওয়া।
আরও পড়ুন: কালনার শিল্পীদের রাখি পাড়ি দেবে লাদাখে, দেখুন ভিডিও