Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

স্বামী জেলে, মহিলার পাশে দাঁড়ানোর নামে কুপ্রস্তাব দিল চুঁচুড়ার সরকারি উকিল!

দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় অভিযুক্ত হয়ে জেলের ভিতরে রয়েছে স্বামী। তাই সাহায্যের আশায় কোর্ট চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন স্ত্রী। সেই অসহায় মহিলাকে আইনি সাহায্য দেওয়ার নাম করে অশালীন মেসেজ করা, এমনকি কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠল এক সরকারি আইনজ

স্বামী জেলে, মহিলার পাশে দাঁড়ানোর নামে কুপ্রস্তাব দিল চুঁচুড়ার সরকারি উকিল!

শেষ আপডেট: 3 August 2022 14:49

দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় অভিযুক্ত হয়ে জেলের ভিতরে রয়েছে স্বামী। তাই সাহায্যের আশায় কোর্ট চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন স্ত্রী। সেই অসহায় মহিলাকে আইনি সাহায্য দেওয়ার নাম করে অশালীন মেসেজ করা, এমনকি কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠল এক সরকারি আইনজীবীর বিরুদ্ধে। এই ঘটনার পরেই চুঁচুড়া (Chinsura) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, চুঁচুড়ার সুকান্তনগরের বাসিন্দা প্রীতম ঘোষকে গত ২০২০ সালে মাদক মামলায় গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। বর্তমানে প্রীতম হুগলি সংশোধনাগারে বন্দি। মামলা লড়তে ব্যক্তিগত আইনজীবী বহাল করার ক্ষমতা না থাকায় আইনি সাহায্যের জন্য লিগাল এডে আবেদন জানান তার স্ত্রী।

মহিলার অভিযোগ, গত ১২ই মে চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী অলকেশ পাণ্ডে তাঁকে আদালতের জিপি (গভর্নমেন্ট প্রিডার) রুমে ডাকেন ঘটনার কেস স্টাডির জন্য। এরপরই , তাঁর মোবাইল নম্বর নিয়ে গভীর রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ করতে থাকেন সেই উকিল।

মাথায় ঋণের বোঝা, টাকার লোভে মহিষাদলে মেয়েকে বিক্রি করল বাবা

একইসঙ্গে সেই মহিলা জানান, তিনি লেখাপড়া জানেন না। তাঁর বোন হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে শোনান। এরপরই আইনজীবীর নম্বর ব্লক করে দেন তিনি। গত ৯ জুন চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সেই উকিলের বিরুদ্ধে। আজ ওই মহিলাকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য চুঁচুড়া আদালতে হাজির করে পুলিশ। জেলা জজের অনুমতি নিয়ে আদালতের জিপি রুমেও তদন্তে যান পুলিশ আধিকারিকরা।

ঘটনা সম্বন্ধে চুঁচুড়া আদালতের পিপি শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, খুবই নিন্দনীয় ঘটনা। যা অভিযোগ তাতে সরকারি আইনজীবীদের সুনাম নষ্ট হয়েছে। সেই মহিলা অভিযোগ নিয়ে আমার কাছে এসে কান্নাকাটি করেছিলেন। আমি বলেছিলাম পুলিশে অভিযোগ করতে। আদালত এর বিচার করবে। যদি সরকারি প্যানেল ভু্ক্ত আইনজীবী দোষী হয়, আইনে যা হওয়ার তা তো হবেই। তার সঙ্গে আমরাও ব্যবস্থা নেব।

এদিকে অভিযুক্ত আইনজীবী অলকেশ পাণ্ডে জানান, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় আমি উত্তরপ্রদেশ ছিলাম। রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হচ্ছে।


```