Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুথ দখলে অস্ত্র মরিচগুঁড়ো

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই রাজ্য জুড়ে বুথ দখলের অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এ বার বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠলো বিরোধীদের বিরুদ্ধে। নন্দীগ্রামের দুটি বুথ ও কাঁথির একটি বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বি

বুথ দখলে অস্ত্র মরিচগুঁড়ো

শেষ আপডেট: 14 May 2018 10:07

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই রাজ্য জুড়ে বুথ দখলের অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এ বার বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠলো বিরোধীদের বিরুদ্ধে। নন্দীগ্রামের দুটি বুথ ও কাঁথির একটি বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ দুষ্কৃতীরা লাঠি, ভোজালি নিয়ে চরাও হয় বুথে। সঙ্গে মরিচগুঁড়ো ছিটিয়ে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু তাঁরা আগে থেকেই প্রস্তুত ছিলেন। ফলে দুষ্কৃতীরা বিশেষ সুবিধা করতে পারে নি। পালিয়ে যায় তারা। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, বিজেপি বাইরে থেকে দুষ্কৃতী এনে বুথ দখল করার চেষ্টা করেছিল। কিন্তু গ্রামবাসীদের বাধায় করতে পারেনি। অন্যদিকে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দের ফল। এতে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরও পড়ুন: পঞ্চায়েত উৎ‘শব জলপাইগুড়িতেও মরিচগুঁড়ো দিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর ঢিং পাড়া এলাকায়। দয়াজাদী প্রাথমিক বিদ্যালয় বুথে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বাড়ি। এই হামলায় উভয় পক্ষের ৭ জন কর্মী জখম হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির জলপাইগুড়ির সাধারণ সম্পাদক বাপী গোস্বামী জানিয়েছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল। এর সঙ্গে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। আরও পড়ুন: মমতার নির্দেশও উড়ে গেল ‘উন্নয়নে

```