Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্চায়েত উৎ‘শব’

শোভন চক্রবর্তী: কথায় বলে সকালটা দেখলেই অনুমান করা যায় বাকি দিনটা কেমন যাবে। মনোনয়ন পর্ব দেখেই বোঝা গিয়েছিল ভোট কেমন হতে চলেছে। আর মনোনয়ন পর্ব যদি সকাল হয় তাহলে আজকের দিনটা বোধহয় এরকমই হওয়ার কথা ছিল। এর মাঝে নানা খাত দিয়ে বয়েছে পঞ্চায়েতের জ

পঞ্চায়েত উৎ‘শব’

শেষ আপডেট: 14 May 2018 11:30

শোভন চক্রবর্তী: কথায় বলে সকালটা দেখলেই অনুমান করা যায় বাকি দিনটা কেমন যাবে। মনোনয়ন পর্ব দেখেই বোঝা গিয়েছিল ভোট কেমন হতে চলেছে। আর মনোনয়ন পর্ব যদি সকাল হয় তাহলে আজকের দিনটা বোধহয় এরকমই হওয়ার কথা ছিল। এর মাঝে নানা খাত দিয়ে বয়েছে পঞ্চায়েতের জল। গ্রামের আলপথ পেরিয়ে সে জল কখনও এসেছে গঙ্গা পারের হাইকোর্টে আবার কখনও গিয়েছে সুপ্রিম কোর্টে। অবশেষে আদালতের নির্দেশেই ভোট। শুধু ভোটের দিন নয়। দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত জানিয়ে দিয়েছিল কীভাবে ভোট করতে হবে। ভোটে সন্ত্রাস হলে তার জন্য কে দায়ী থাকবে। জীবনহানি হলে তার ক্ষতিপূরণ কী পদ্ধতিতে নেওয়া হবে তাও স্পষ্ট করেছিল আদালত। এত রক্ষাকবচ পরিয়েও রক্ষা করা গেল না শান্তি। ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকল লাশের সংখ্যা। আরও পড়ুন এখনও সিপিএম! জ্যান্ত পুড়ে গেলেন দম্পতি কোথাও হরির লুটের বাতাসার মতো ব্যালট পেপার উড়ল আকাশে কোথাও সবাই ভোট দিয়ে ফেললেন সকাল সাড়ে আটটার মধ্যে। কোথাও মন্ত্রী গিয়ে চড় কষালেন বিরোধী এজেন্টের গালে কোথাও আবার বেলা দশটার সময় নিজেদের কাজ মিলিয়ে দেখতে ব্যালট বাক্স খুলে গুনতে শুরু করে দিলেন ভোট। আরও পড়ুন ভোট ঘিরে হিংসা জেলায় জেলায় লাশ পড়েছে একাধিক সিপিএম কর্মীর। মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। অভিযোগ উঠেছে শাসকের দিকে। কোথাও আবার খুন হয়ে গিয়েছেন শাসক দলের কর্মীও। ফলে প্রশ্ন উঠছেই কোথায় নির্বাচন কমিশন? কোথায় পর্যাপ্ত নিরাপত্তা? আরও পড়ুন মমতার নির্দেশও উড়ে গেল উন্নয়নে সন্ধ্যে ছ'টা পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। বোম-বন্দুকের অবাধ আস্ফালন, পুলিশের সামনে দেদার ছাপ্পা থেকে রুমালে মুখ ঢেকে বাইক বাহিনীর তান্ডব। ভোটের ডায়েরিতে কোলাজ হয়ে থাকল এই ফ্রেমগুলিই। আরও পড়ুন ভোটের বলি ১৩   ৬৬ শতাংশ আসনের ভোটে এই। এখনও ৩৪ শতাংশ ঝুলে রয়েছে আদালতে। ৩ জুলাই সেই মামলার শুনানি। ফলে প্রশ্ন উঠছেই, ৬৬ শতাংশে যদি এই হয় ১০০ শতাংশে ভোট হলে কী হতো?  

```