
শেষ আপডেট: 11 September 2023 10:34
দ্য ওয়াল ব্যুরো: চকলেট খাওয়ার বায়না ধরেছিল ছোট্ট ছেলে। ছেলের আবদার মেনে বাবা তাকে দোকানেও নিয়ে গিয়েছিল। কিন্তু চকলেট আর খাওয়া হল না ছোট্ট সায়ন সর্দারের। মোবাইল গেমে ব্যস্ত ছোট্ট শিশুকে পিছন থেকে ছোবল মারে বিষধর সাপ ( child playing a mobile game was bitten by a poisonous snake)।
তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রেও নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলালি গ্রাম পঞ্চায়েতের কোটাবাড়ি এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মলিনার আক্ষেপ, “ছেলে বায়না ধরেছিল বলেই ওর বাবা ওকে নিয়ে গিয়েছিল। কেন যে বাধা দিলাম না!”
দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে সমগ্র গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকদিন ধরে একটি বিষধর সাপ এলাকায় ঘোরাঘুরি করছিল। সেই সাপের ছোবলেই মৃত্যু হয়েছে ওই বালকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বোর্ড জানেই না রাজ্যে কত বেসরকারি স্কুলের স্থায়ী অনুমোদন আছে! পর্ষদকে ভর্ৎসনা আদালতের