Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সন্তানকে গলা টিপে খুনের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে! রায়নার গ্রামে মর্মান্তিক কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বছর তিনেকের শিশুকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না (Raina) ১ নম্বর ব্লকের বাজিতপুর এলাকার নলডাঙা গ্রামে। মৃত শিশুর নাম গোলু হাজরা। তার সৎ বাব

সন্তানকে গলা টিপে খুনের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে! রায়নার গ্রামে মর্মান্তিক কাণ্ড

শেষ আপডেট: 21 September 2023 06:21

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বছর তিনেকের শিশুকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না (Raina) ১ নম্বর ব্লকের বাজিতপুর এলাকার নলডাঙা গ্রামে। মৃত শিশুর নাম গোলু হাজরা। তার সৎ বাবা (stepfather) অভিযুক্ত সাহেব হাজরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলডাঙা গ্রামের বাসিন্দা সাহেব হাজরার সঙ্গে বিয়ে হয়েছিল চকচন্দন নিবাসী এক মহিলার। সেই মহিলার এক তিন বছর বয়সি বাচ্চাও ছিল। তা জেনেই বিয়ে করেছিল অভিযুক্ত যুবক। কিন্তু তারপর কেন সে ওই বাচ্চাটিকে খুন করল, তা বোধগম্য হচ্ছে না। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।

প্রতিবেশীরা জানান, শিশুটির বাবা সাহেব হাজরা বুধবার সকালে ছেলেকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ির কাছেই একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানেই গলা টিপে খুন করে বলে অভিযোগ। এরপর নিজেই বাচ্চাটিকে কোলে বাড়িতে নিয়ে এসে বলে যে, সে মারা গেছে। তবে প্রতিবেশীরা তাকে চেপে ধরতেই ওই অভিযুক্ত সৎ বাবা বলেন, বাচ্চাটি ঘাটে পড়ে মরে গিয়েছে।

তড়িঘড়ি ওই শিশুটিকে স্থানীয় আলমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে মাধবডিহি থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য শিশুটির দেহ নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবার সেই রিপোর্ট হাতে এলে শিশুটির মৃত্যুর কারণ প্রকাশ্যে আসবে।

বিশ্বকর্মা বিসর্জন দিতে গিয়ে ডায়মন্ড হারবারের গঙ্গায় তলিয়ে গেল যুবক


```