Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

একের পর এক শিশু অপহরণের হুমকি দত্তপুকুরে! ভয়ে কাঁপছেন অভিভাবকরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: শিশু অপহরণ (Child Kidnap) করার হুমকি দিয়ে ফোন (Blackmail)। ঘটনায় আতঙ্কিত উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের (Duttapukur) একাধিক পরিবার। মা বিরাট অঙ্কের টাকা চেয়ে ফোন আসছে মা-বাবার কাছে। টাকা না পেলে সন্তানকে মেরে

একের পর এক শিশু অপহরণের হুমকি দত্তপুকুরে! ভয়ে কাঁপছেন অভিভাবকরা

শেষ আপডেট: 5 August 2022 13:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: শিশু অপহরণ (Child Kidnap) করার হুমকি দিয়ে ফোন (Blackmail)। ঘটনায় আতঙ্কিত উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের (Duttapukur) একাধিক পরিবার। মা বিরাট অঙ্কের টাকা চেয়ে ফোন আসছে মা-বাবার কাছে। টাকা না পেলে সন্তানকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে সেই অজ্ঞাত ফোন। যা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে বাবা-মায়েদের। পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সকল পরিবারের কাছে ওই ফোন এসেছে তাঁদের সন্তানেরা বারাসাতের জগন্নাথপুরে একটি বেসরকারি স্কুলে পাঠরত, কেউ বা দত্তপুকুরের কাশেমপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

ওই সকল ছাত্র-ছাত্রীদের বাবা-মায়েরা রীতিমতো চিন্তায়। তাঁরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। আপাতত পুলিশ নিজেদের দায়িত্বে ওই সকল ছেলে-মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার ও নিয়ে আসার ব্যবস্থা করেছে।

এখনও পর্যন্ত ওই অজ্ঞাত ফোন করা ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ।  তবে জোর কদমে চলছে তদন্ত।

খাস কলকাতায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে! গল্ফগ্রিনে মর্মান্তিক কাণ্ড


```