Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইছামতী নদী থেকে জোড়া শিশুর দেহ উদ্ধারে নয়া মোড়, মায়েরও খোঁজ মিলছে না

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ইছামতী নদী থেকে জোড়া শিশুর মৃতদেহ (Child Body Found) উদ্ধারের ঘটনায় নয়া মোড়। পরিচয় পেতেই পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই দুই শিশুর নাম দেবব্রত ঘোষ ও সোনালী ঘোষ। তাদের বাবা-মা বাগদ

ইছামতী নদী থেকে জোড়া শিশুর দেহ উদ্ধারে নয়া মোড়,  মায়েরও খোঁজ মিলছে না

শেষ আপডেট: 3 August 2023 12:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ইছামতী নদী থেকে জোড়া শিশুর মৃতদেহ (Child Body Found) উদ্ধারের ঘটনায় নয়া মোড়। পরিচয় পেতেই পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই দুই শিশুর নাম দেবব্রত ঘোষ ও সোনালী ঘোষ।

তাদের বাবা-মা বাগদা সিন্দানী গ্রাম পঞ্চায়েতের বগুলা পাড়ার বাসিন্দা (Child Body Found)। দেবব্রত ও সোনালীর বাবা বলরাম ঘোষ প্যান্ডল বাঁধার কাজ করেন।

বলরামের দাবি, মঙ্গলবার সকাল সাতটার সময় তিনি কাজে বেরিয়ে যাওয়ার পরেই স্ত্রী মালতি ঘোষ দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। তারপর, স্ত্রী-সন্তানদের খোঁজ মিলছিল না। গোটা রাত তারা খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু হদিশ পাওয়া যায়নি। বুধবার পুলিশ তাঁদের ফোন করে জানায়, দুই শিশুর দেহ উদ্ধার হয়েছে। তাই সনাক্ত করতে আসতে হবে। সেখানে গিয়ে সন্তানদের সনাক্ত করেছেন বলরাম। কিন্তু তাঁর স্ত্রীকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

এদিকে মালতিদেবীর জামাইবাবুর দাবি, ওই দুই বাচ্চাকেই খুন করা হয়েছে। তাঁর শ্যালিকাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রহস্য ঘনিয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকা পয়সা নিয়ে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। এমনকী গারস্থ্য হিংসার অভিযোগও দায়ের হয়েছিল।ঘটনার রহস্য উদ্ঘাটন করতে তদন্তে নেমেছে পুলিশ। মালতিদেবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

মুর্শিদাবাদের আবাসিক স্কুল থেকে নিখোঁজ ৭ ছাত্রী, নেপথ্যে কি প্রণয়!


```