Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মমতার তীব্র খোঁচা, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি খায় না মাথায় দেয়!

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে দেখা যাচ্ছে, রিষড়া ও হাওড়ার শিবপুরে দিল্লি থেকে আসা একটা ফ্যাক্ট কমিটির (Fact Finding Committee) সফর নিয়ে সংঘাত তৈরি হয়েছে। পুলিশ তাদের ঘটনাস্থলে যেতে দেয়নি। তা নিয়ে যখন নবান্নে দিকে আঙুল তুলেছে বিজেপি তখন পা

মমতার তীব্র খোঁচা, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি খায় না মাথায় দেয়!

শেষ আপডেট: 10 April 2023 12:35

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে দেখা যাচ্ছে, রিষড়া ও হাওড়ার শিবপুরে দিল্লি থেকে আসা একটা ফ্যাক্ট কমিটির (Fact Finding Committee) সফর নিয়ে সংঘাত তৈরি হয়েছে। পুলিশ তাদের ঘটনাস্থলে যেতে দেয়নি। তা নিয়ে যখন নবান্নে দিকে আঙুল তুলেছে বিজেপি তখন পাল্টা দিল্লির (Delhi) দিকেই প্রশ্ন ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রশ্ন, কিছু বলার অধিকার রয়েছে কারও? দেশে গণতন্ত্র আছে নাকি?

দিল্লি থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছে তা কেন্দ্রীয় সরকারের পাঠানো কোনও প্রতিনিধি দল নয়। নাগরিক সমাজের প্রতিনিধি বা সে ধরনের কোনও অর্গানাইজেশন। অনেকের মতে, এরা সবাই বিজেপি ও আরএসএসের অনুসারী সংগঠন। বাংলায় নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা দেখতে এরকমই একটি প্রতিনিধি দলের সদস্য হয়ে এসেছিলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পরই বিজেপি সরকার তাঁকে রাজ্যপাল করে পাঠায় বাংলায়।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি খায় না মাথায় মাখে? শিবপুর ও রিষড়ায় কারা ইন্ধন দিয়েছিল কেউ জানে না নাকি?
মমতা বন্দ্যোপাধ্যায় আগেও অভিযোগ করেছিলেন যে হাওড়ার ও রিষড়ার ঘটনায় ইচ্ছাকৃত ভাবে অশান্তি পাকিয়েছে বিজেপি। এদিনও তিনি বলেন, নমাজের সময়ে জোর করে ওই সব রাস্তায় ঢোকার কী দরকার ছিল? পুলিশ তো অনুমতি দেয়নি। তা ছাড়া পিস্তল নিয়ে মিছিল করবে কেন? পুলিশ মাথা ঠান্ডা রেখে কাজ করেছে বলে রক্ষে। নইলে বিপদ ঘটে যেতে পারত।

শুধু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নয়, সাম্প্রতি কালে দেখা গিয়েছে বাংলায় বিভিন্ন ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের সফর বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী তা নিয়েও এদিন মুখ খুলেছেন। শাসক দল প্রশ্ন তুলেছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংখ্যালঘুদের উপর অত্যাচার, মহিলা, শিশুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে কেন সক্রিয় নয় জাতীয় সব কমিশন?

'শ্মশানকে কেউ ভালবাসে বলতে পারে!' ক্যাওড়াতলা মহাশ্মশানের ভাইরাল ছবি বিতর্কে বললেন মুখ্যমন্ত্রী


```