Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'চিদম্বরম তোমার বাপের বাপ, সে জেল খাটছে, তুমি ব্যাটা কে?' তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের

দ্য ওয়াল ব্যুরো: গত এক-দেড় বছরে একাধিকবার তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তিনি পাত্তা দেননি। একটা মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আরএকটা মন্তব্য করেছেন। সেই বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ফের সুর চড়ালেন তৃণমূল

'চিদম্বরম তোমার বাপের বাপ, সে জেল খাটছে, তুমি ব্যাটা কে?' তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের

শেষ আপডেট: 27 August 2019 07:35

দ্য ওয়াল ব্যুরো: গত এক-দেড় বছরে একাধিকবার তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তিনি পাত্তা দেননি। একটা মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আরএকটা মন্তব্য করেছেন। সেই বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ফের সুর চড়ালেন তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে। দলের কর্মীসভায় স্পষ্ট বলে দিলেন, “আপনারা যদি না মারতে পারেন (পড়ুন পুলিশ ও তৃণমূলকে), তাহলে আপনারা বিজেপি-র কার্যকর্তাই নন।” সোমবার মেচেদায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপবাবু। সেখানে তিনি বলেন, “পুলিশ হোক টিএমসি হোক মারবেন ফেলে দেবেন দায়িত্ব আমার।” তিনি আরও বলেন, “ওদের চামড়া মোটা হয়ে গেছে। সব তেল খুলে নেব। সব ঘি ঝরে যাবে। চামড়া পাতলা করে দেব।” দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের গ্রেফতারির প্রসঙ্গ টেনে দিলীপবাবু বলেন, “অনেক লোককে শিক্ষা দিয়েছি সারা দেশে। আরে তোমার বাপের বাপ চিদম্বরম যদি জেলের ভাত খায়, তুমি ব্যাটা কে? লোকের টাকা ঝেড়ে সম্পত্তি করেছে, এখন মাটিতে বিছানা পেতে শুচ্ছে।” তাঁর কথা নিয়ে যতই বিতর্ক তৈরি হোক, দমেননি দিলীপবাবু। তিনি মনে করেন, বাংলায় যে বিজেপি হু হু করে বাড়ছে, তার অন্যতম কারণ তাঁর এই ধরনের কথা। পষ্টাপষ্টি বলেন, “এ ভাবে কথা না বললে বিজেপি বাড়ত না। আমার কথায় কর্মীরা ভরসা পায়। কে কী বলল আমার কিছু যায় আসে না। আমার কর্মীদের ভরসা দেওয়াটা আমার কাজ।” মেচেদার জনসভায় তিনি আরও বলেন, “আমার নামে পুলিশ মিথ্যে খুনের মামলা দিচ্ছে। কিন্তু ওরা জানে না আমি শুরু করলে ওদের বংশ লোপ পেয়ে যাবে।” দিলীপ ঘোষের এই মন্তব্য শুনে তৃণমূলের এক নেতা বলেন, “উনি যে ভাবে উস্কানি দিচ্ছেন, তাতে কপাল ভাল উনি এখনও জেলের বাইরে আছেন!” এর আগে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে একাধিক মামলা হয়েছে। এমনকী রাজ্যেরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় মামলা করেছিলেন। কিন্তু দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, তিনি বলেবেনই। বলেই যাবেন।

```