Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Chandipur: শ্বাসনালী থেকে আস্ত কইমাছ বের করে আনলেন ডাক্তারবাবুরা! চণ্ডীপুরে হুলস্থূল

দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরতে গিয়ে নজিরবিহীন ঘটনা। এক ব্যক্তির মুখের ভিতর ঢুকে গেল আস্ত কইমাছ (Koi Fish), আটকে গেল একেবারে শ্বাসনালীতে। চণ্ডীপুরের (Chandipur) কাছে সেই নিয়ে সারাদিন হুলস্থূল। অবশেষে অপারেশনের মাধ্যমে সেই কইমাছ ওই ব্যক্তির গল

Chandipur: শ্বাসনালী থেকে আস্ত কইমাছ বের করে আনলেন ডাক্তারবাবুরা! চণ্ডীপুরে হুলস্থূল

শেষ আপডেট: 6 April 2022 02:31

দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরতে গিয়ে নজিরবিহীন ঘটনা। এক ব্যক্তির মুখের ভিতর ঢুকে গেল আস্ত কইমাছ (Koi Fish), আটকে গেল একেবারে শ্বাসনালীতে। চণ্ডীপুরের (Chandipur) কাছে সেই নিয়ে সারাদিন হুলস্থূল। অবশেষে অপারেশনের মাধ্যমে সেই কইমাছ ওই ব্যক্তির গলা থেকে বের করে আনলেন চিকিৎসকরা। এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন তিনি।

আরও পড়ুন: ১৬ বছরেই গাঁজার নেশা! ছেলেকে সিধে করতে মুখে লঙ্কাগুঁড়ো ডলে দিলেন মা, দেখুন ভিডিও

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার নছিপুর গ্রামে। সেখানকার বাসিন্দা তাপস মাইতি। মাছ ধরার সময় মুখে একটি কইমাছ ধরে রেখেছিলেন তিনি। কিন্তু মুহূর্তের অসাবধানতাবশত সেই কইমাছটি ঢুকে যায় তাঁর মুখের ভিতর। শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। শুরু হয় প্রবল রক্তক্ষরণ। শ্বাসকষ্টের প্রাবল্যে তাপসের প্রাণ হয়ে ওঠে ওষ্ঠাগত।

সঙ্গে সঙ্গে বছর চল্লিশের তাপস মাইতিকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। তাঁর চিকিৎসার জন্য সেখানে গঠিত হয় চার সদস্যের একটি মেডিকেল টিম। নেতৃত্বে ছিলেন চণ্ডীপুর হাসপাতালের ইএনটি স্পেশালিস্ট রত্নদীপ ঘোষ। জটিল অস্ত্রোপচার হয় তাপসের গলায়। কেটে যায় ২ ঘণ্টা।

অস্ত্রোপচার সফল। চিকিৎসকরা জানিয়েছেন তাপসের অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরাও এমন ঘটনা শুনে অবাক হয়ে গিয়েছেন। তাঁরা বলছেন, হাসপাতালে আনতে আর একটু দেরি হলে হয়তো তাপসবাবুকে বাঁচানো যেত না।


```