Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মিড ডে মিলের দুর্নীতি নিয়ে আরও বিপাকে রাজ্য, এবার শিক্ষা দফতরের কাছে রিপোর্ট তলব কেন্দ্রের

দ্য ওযাল ব্যুরো: মিড ডে মিল (Mid day Meal) নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। এবার তা নিয়ে কেন্দ্রের তরফে রাজ্য শিক্ষা দফতরের কাছ থেকে রিপোর্ট (Centre Govt asked report) তলব করা হল। জানা গেছে, আগামী কয়েক দিনের

মিড ডে মিলের দুর্নীতি নিয়ে আরও বিপাকে রাজ্য, এবার শিক্ষা দফতরের কাছে রিপোর্ট তলব কেন্দ্রের

শেষ আপডেট: 13 April 2023 10:09

দ্য ওযাল ব্যুরো: মিড ডে মিল (Mid day Meal) নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। এবার তা নিয়ে কেন্দ্রের তরফে রাজ্য শিক্ষা দফতরের কাছ থেকে রিপোর্ট (Centre Govt asked report) তলব করা হল। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষা দফতরকে তাদের মতামত জানাতে হবে, কেন্দ্রের কাছে।

গতকাল, বুধবারই মিড ডে মিল নিয়ে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টের তথ্য তুলে ধরে বলা হয়, প্রস্তাবের তুলনায় ১৬ কোটি মিড ডে মিল কম খাওয়ানো হয়েছে রাজ্যে, যা ১০০ কোটি টাকার সমান। গতকালই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর উত্তরে বলেছিলেন, অভিযোগ ভিত্তিহীন। কারণ যে যৌথ মিশনের তরফে মিড ডে মিল পরিদর্শন করে এই রিপোর্ট তৈরি হয়েছে, সেই মিশন রাজ্য সরকারের প্রতিনিধিদের কোনও মতামত নেয়নি।

বস্তুত, রাজ্য ও কেন্দ্রের যে কোনও যৌথ প্রকল্পেই জয়েন্ট রিভিউ মিশন থাকে। সেই মিশনে কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকেন। এ বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই জয়েন্ট রিভিউ মিশনই রাজ্যের বিভিন্ন এলাকায় মিড ডে মিল স্কিমের কাজকর্ম ঘুরে দেখে। সেই টিমে রাজ্যের প্রতিনিধিরাও ছিলেন। তবে কেন্দ্রের প্রতিনিধিরা পরিদর্শনের পরে এক তরফা ভাবে রিপোর্ট পেশ করে দিয়েছেন বলে অভিযোগ। সেই রিপোর্টে রাজ্যের অধিকর্তার সই থাকা দূরের কথা, রিপোর্টে কী লেখা রয়েছে তাও রাজ্যের অফিসারদের জানানো হয়নি।

ব্রাত্য আরও জানান, এ ব্যাপারে তাঁরা জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে চিঠিও দিয়েছেন। সেই চিঠির জবাব পেলে পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে। সূত্রের খবর, চিঠির জবাব দূরের কথা, এবার ১০০ কোটির দুর্নীতি নিয়ে রাজ্যের কাছ থেকেই উল্টে রিপোর্ট চাইল কেন্দ্র। আগামী চার সপ্তাহের মধ্যেই এই রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকে। সেই মোতাবেক তড়িঘড়ি প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের রিপোর্টে দাবি করা হয়েছে, মিড ডে মিলের যা খরচ, তা আরও অনেকটা বাড়িয়ে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, প্রস্তাবের চেয়ে ১৬ কোটি মিড ডে মিল কম দিয়ে ১০০ কোটি টাকা বেশি খরচ (Rs 100 crore) দেখিয়েছে রাজ্য সরকার। এই বছরেরই জানুয়ারি মাসে এই প্রকল্পের বিষয়ে খতিয়ে দেখার জন্য জয়েন্ট রিভিউ মিশন গঠন করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

সেই মিশনের রিপোর্টেই উল্লেখ, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে স্থানীয় প্রশাসন মিড ডে মিল খাতে যা ব্যয় করেছে, তার চেয়ে অনেকটা বেশি দেখিয়েছে। অভিযোগ, ভাত-ডাল এবং সবজি রান্নার ক্ষেত্রে ৭০ শতাংশ কম খরচ করা হয়েছে এবং ওই প্রকল্পের টাকা অন্যান্য নানা খাতে ব্যবহার করা হয়েছে। এমনকী মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জেলাস্তরের লগবুক খতিয়ে দেখে উদ্বিগ্ন কেন্দ্রীয় মিশন। কারণ তাতে দেখা যাচ্ছে, ১৪০.২৫ কোটি মিল প্রধানমন্ত্রী পোষণ যোজনায় বণ্টন করা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে। কিন্তু রাজ্যকে জেলাস্তরে পাঠানো রিপোর্টে সেই সংখ্যা ১২৪.২২ কোটি। অর্থাৎ ১৬ কোটি মিল বেশি দেখানো হয়েছে রাজ্যের রিপোর্টে। যার খরচ ১০০ কোটি টাকা অতিরিক্ত।

বাংলায় মিড ডে মিলে দুর্নীতি ১০০ কোটির, মাত্র ৬ মাসে চুরি এত টাকা, অভিযোগ কেন্দ্রের


```