দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর বাবা ও মাকে এবার তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বিনয় মিশ্র দীর্ঘদিন ধরেই ফেরার। জিজ্ঞাসাবাদের জন্য আগামী বুধবার সিবিআইয়ের আফিস নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বিনয় মিশ্রর বাবা তেজবাহাদুর ও মা ললিতা মিশ্রকে।
সূত্রের খবর, শুক্রবার বিনয় মিশ্রর বাড়ি গিয়েছিলেন গোয়েন্দা আধিকারিকরা। কিন্তু সেখানে গিয়ে তেজবাহাদুর মিশ্র কিংবা ললিতা মিশ্র, কারও দেখা মেলেনি। বাড়িতে ছিলেন না তাঁরা কেউ। তাই বাড়িতেই হাজিরার নোটিস দিয়ে আসা হয় বলে খবর।
জানা গেছে, বাবা- মায়ের নামে একটি কোম্পানি খুলেছিলেন বিনয় মিশ্র। সে ব্যাপারেই ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
গরু ও কয়লা পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্র ফেরার। তাঁকে এখনও বাগে আনতে পারেনি সিবিআই। শোনা যাচ্ছে তিনি নাকি প্রশান্ত মহাসাগরীয় কোনও এক দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে গা ঢাকা দিয়েছেন। তাঁর নামে রেড কর্নার নোটিস জারি করেছে সিবিআই।