Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অভিষেকের কনভয়ে হামলায় সিবিআই চাইলেন কুড়মি নেতা রাজেশ, তদন্ত করছে সিআইডি  

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: গড় শালবনীতে হামলার ঘটনার সিবিআই তদন্ত (CBI Investigation) চাইলেন ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাত (Kurmi Leader Rajesh Mahato) । কোর্ট থেকে বেরিয়ে রাজেশ জোর গলায় বলেন, ‘শুধু সিআইডি নয়, সিবিআই তদন্ত হোক।’ সাংবাদি

অভিষেকের কনভয়ে হামলায় সিবিআই চাইলেন কুড়মি নেতা রাজেশ, তদন্ত করছে সিআইডি  

শেষ আপডেট: 29 May 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: গড় শালবনীতে হামলার ঘটনার সিবিআই তদন্ত (CBI Investigation) চাইলেন ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাত (Kurmi Leader Rajesh Mahato) । কোর্ট থেকে বেরিয়ে রাজেশ জোর গলায় বলেন, ‘শুধু সিআইডি নয়, সিবিআই তদন্ত হোক।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ বলেন, ‘আন্দোলনকে দমন করতে চক্রান্ত করা হচ্ছে। সাংবিধানিক অধিকারকে দমন করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কোনও হিংসাকে আমরা সমর্থন করি না। আমাদের সমাজের আন্দোলন ৭৩ বছর ধরে চলছে। আমরা এই অধিকারের লড়াই শান্তিপূর্ণভাবে করে আসছি। কিন্তু আজকে আমাদের আন্দোলনকে শুধু দমন করার জন্য নয়, একটা জাতিকে শেষ করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। তাই সিআইডি কেন, সিবিআই তদন্ত হোক।’

এর পরেই হাইকোর্ট মামলা করা নিয়ে প্রশ্নের জবাবে রাজেশ জানান, ‘শুভেন্দুবাবুকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। (CBI Investigation)কিন্তু আইনের উপর বিশ্বাস আছে। ন্যায় বিচার হবে, আমরা আশা করছি।’

একদিনের জেল হেফাজত কাটিয়ে সোমবার ঝাড়গ্রাম অ্যাডিশনল ডিস্ট্রিকট এণ্ড সেশন জর্জ কোর্টে তোলা হয়েছিল কুড়মি আন্দোলনের নেতা রাজেশ মাহাত সহ তাঁর সাত সঙ্গীকে। সঙ্গে নিশিকান্ত মাহাত নামে আরও এক কুড়মি নেতাকে এদিন আদালতে তোলা হয়েছিল। রবিবার রাতে নিশিকান্তবাবুকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত মোট ৯ কুড়মি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার তদন্তভার এখন সিআইডির হাতে। এদিন ধৃত কুড়মি নেতাদের আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সিআইডি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু সেশন জজ জিমূতবাহন বিশ্বাস উভয়পক্ষের আইনজীবীর কথা শোনার পর সিআইডি হেফাজতের আবেদন নাকচ করে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এদিন আদালতের বাইরে কুড়মি আন্দোলনকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নেতাদের কোর্ট থেকে বাইরে আসতে দেখেই সেই জমায়েত থেকে স্লোগান ওঠে। রাজেশ মাহাতর স্ত্রী দীপা মাহাত ও আরও এক কুড়মি নেতা কুমারেশ মাহাত কোর্ট চত্বরে উপস্থিত ছিলেন। তাঁরাও ঘটনার সিবিআই তদন্ত চেয়েছেন।

অভিষেকের কনভয়ে হামলার ঘটনার তদন্তে সিআইডি! ধৃতদের নিজেদের হেফাজতে চান গোয়েন্দারা


```